নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বৃহস্পতিবার বলেছেন, ইরান যুদ্ধের প্রাথমিক লক্ষ্যগুলো পূরণ হয়েছে। এখন এই যুদ্ধ থেকে আর বাড়তি কী অর্জন করার আছে, তা স্পষ্ট নয়।

আলবানিজ দ্রুত উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের বিমান, নৌ এবং সেনাবাহিনী অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাজধানী ক্যানবেরায় এক বক্তৃতায় তিনি বলেন, ‘যেহেতু যুদ্ধের লক্ষ্যগুলো পূরণ হয়েছে, তাই এখন আর নতুন করে কী অর্জন করতে হবে বা এই যুদ্ধের শেষ কোথায়, তা পরিষ্কার নয়।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘একটি বিষয় স্পষ্ট যে, এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব তত বেশি মারাত্মক হবে।’

আলবানিজের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভাষণে যুদ্ধের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। ট্রাম্প আগামী দুই থেকে তিন সপ্তাহ ইরানের ওপর আরও ‘ভয়াবহ’ হামলার অঙ্গীকার করেছেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানের সামরিক শক্তিকে গুঁড়িয়ে দেওয়া, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তাদের সমর্থন বন্ধ করা এবং দেশটিকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা।

টেলিভিশনে দেওয়া ১৯ মিনিটের ওই ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা এই মূল কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের পথে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সংসদের অধিবেশন শুরু

ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা

কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন

কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

১০

গিটার শেখানোর নামে তরুণীদের বাসায় নিয়ে যেয়ে করতেন শারীরিক সম্পর্ক

১১

বোরকা পরে তেল নিয়ে গিয়ে ধরা খেলেন এক যুবক

১২

টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

১৩

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

১৪

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

১৫

পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা, বাড়তে পারে সারাদেশের তাপমাত্রা

১৬

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

১৭

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের প্রাণহানি

১৮

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ২: কোস্টগার্ড

১৯

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

২০