নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৬০৪ কোটি টাকা টিকা বরাদ্দ

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত ভ্যাকসিন সংগ্রহে জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) খাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
  সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা ইতোমধ্যে ইপিআই  খাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। ভ্যাকসিন কেনার জন্য পারচেজ কমিটি অনুমোদন দিয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স কমিটিতেও এটি পাস হয়েছে। আমরা হামের ভ্যাকসিন আনতে দ্রুত কাজ করছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে। টিকা আসার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত আমাদের জনগণকে টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই- আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, আমরা আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব।’
বর্তমানে হামের একটি আক্রমণ চলছে উল্লেখ করে মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা দ্রুত ভেন্টিলেটর, আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি- যা অতীতে কখনো হয়নি। আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো।’
তিনি বলেন, ‘হামের সংক্রমণ বাড়তে থাকলে আমরা ডিএনসিসির কোভিড মোকাবিলার জন্য তৈরি বড় স্পেসগুলো পরিষ্কার করে পুনরায় চালু করি। শিশু ও হাম রোগীদের জন্য বিভিন্ন হাসপাতালে আলাদা ওয়ার্ড, আইসোলেশন এবং ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে ৮ শয্যার আইসিইউ ইউনিট ভেন্টিলেটরসহ চালু করা হয়েছে। রাজশাহীতে আমরা পাঁচটি ভেন্টিলেটর পাঠিয়েছি।’
এদিকে হামের সংক্রমণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে হামের একটি তীব্র আক্রমণের মুখোমুখি। হঠাৎ করে কেন এটি বেড়ে গেল, সেটাও বুঝতে হবে। গত এক দশকের বেশি সময় ধরে নিয়মিত ক্যাম্পেইন হওয়ার কথা ছিল। ২০১৮ সালে একটি ক্যাম্পেইন হয়েছিল, যা প্রতি চার বছর পরপর হওয়ার কথা। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো- যেসব শিশু বাদ পড়ে গেছে বা নতুন জন্ম নেওয়া শিশুদের টিকা দেওয়া। কিন্তু ২০১৮ সালের পর আর কোনো ক্যাম্পেইন হয়নি। ফলে যেসব শিশু টিকা পায়নি, তাদের মধ্যেই এখন হাম বেশি ছড়াচ্ছে এবং মারাত্মক আকার ধারণ করছে।’
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ৩৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩২ জন। রাজধানী ঢাকার পাশাপাশি রাজশাহী ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় রোগটির বিস্তার লক্ষ্য করা যাচ্ছে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুয়েটে দেশের প্রথম ‘এআই অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ উদ্বোধন

স্ত্রীসহ আইডিআরএ চেয়ারম্যান মোশারফের আয়কর নথি জব্দের নির্দেশ

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার

ফ্লোরিডার একটি বিমানবন্দর ট্রাম্পের নামে নামকরণ বিলে গভর্নরের স্বাক্ষর

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল এক ছাত্রীর

পিরোজপুরে জ্বালানি তেলের মজুত ও সড়ক আইনে ৬ জনকে জরিমানা

রামুতে গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ

ইরান যুদ্ধের প্রভাবে পানামা খালে জাহাজ চলাচল বেড়েছে

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

১০

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

১১

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৬০৪ কোটি টাকা টিকা বরাদ্দ

১২

পটিয়া মাদ্রাসার মুহতামিমের ইন্তেকালে ধর্মমন্ত্রীর শোক

১৩

প্রকোপ বেড়েছে হাম রোগের

১৪

লেবাননে শান্তিরক্ষীদের মৃত্যুর পর তদন্ত শুরু করলো ইসরাইলি সামরিক বাহিনী

১৫

ইরানি হামলায় দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী জাহাজে আগুন: রাষ্ট্রীয় গণমাধ্যম

১৬

১৭ বছরের দুঃশাসনের কথা স্বীকার করায় রাষ্ট্রপতিকে সংসদ সদস্যদের ‘ধন্যবাদ’

১৭

শুধু টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার না করে, তাহলে তার অজু ও নামাজ শুদ্ধ হবে কি ?

১৮

দক্ষিণ লেবাননে আরও ২ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

১৯

রাষ্ট্রপতির সাথে পাবনার বিচারকগণের সৌজন্য সাক্ষাৎ

২০