নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

দক্ষিণ লেবাননে আরও ২ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে চলমান ইসরাইল ও হিজবুল্লাহর সংঘর্ষে গতকাল সোমবার তাদের আরও দুই সদস্য নিহত এবং কযেকজন আহত হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় প্রাণহানীর ঘটনা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, অজ্ঞাত উৎস থেকে সৃষ্ট এক বিস্ফোরণে তাদের একটি যানবাহন ধ্বংস হয়েছে এবং দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হয়। এ ঘটনায় আরও দুই শান্তিরক্ষী আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের এক হামলায় তাদের এক সেনা সদস্য নিহত হয়েছে। একই সময়ে নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলের আরেকটি হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছে।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের শুরুর সময় ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি গত ২ মার্চ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করলে লেবানন মধ্যপ্রাচ্যের এই সংঘাতে জড়িয়ে পড়ে।

ইসরাইল লেবানন জুড়ে ব্যাপক হামলা এবং দক্ষিণে স্থল অভিযান চালিয়ে এর জবাব দিচ্ছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ১,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ইউনিফিল জানিয়েছে, সোমবারের এই মৃত্যুর ঘটনায় তারা একটি তদন্ত শুরু করেছে। এর একদিন আগে ইউনিফিলের একটি অবস্থানের কাছে অজানা উৎস থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়ে আরেকজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত এবং আরও তিনজন আহত হয়।

ইসরাইলের সামরিক বাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে, তারা দুটি ঘটনাই তদন্ত করছে, যাতে ঘটনার প্রকৃত পরিস্থিতি স্পষ্ট করা যায় এবং সেগুলো হিজবুল্লাহর হামলার কারণে নাকি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কার্যক্রমের ফলে ঘটেছে, তা নির্ধারণের জন্য।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া এসব ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে কঠোরভাবে নিন্দা জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘শান্তিরক্ষীদের ঝুঁকির মুখে ফেলার এ সব কার্যক্রম অবশ্যই বন্ধ করতে হবে।’

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স জানিয়েছে, তারা এই বিষয়ে পরিষদের একটি বৈঠক চাইছে, অন্যদিকে স্পেনও এই প্রাণঘাতী হামলার নিন্দা করেছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, ইউনিফিলের কমান্ডারের সঙ্গে ফোনালাপে শান্তিরক্ষা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনাকে নিন্দা জানিয়েছেন।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে আলোচনা শুরু করার লক্ষ্যে জোসেফ আউন ধারাবাহিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

লেবাননের জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জেনিন হেনিস-প্লাসশার্ট এক বিবৃতিতে ‘এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবানন এবং সংলগ্ন পশ্চিম বেকা অঞ্চলের কিছু এলাকায় ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী সেখানকার বেশ কয়েকটি শহর খালি করার সতর্কতা জারি করার পর এই হামলায় অঞ্চলটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণের টায়ার অঞ্চলে ‘একটি সেনা চৌকিতে সরাসরি ইসরাইলি হামলায়’ তাদের একজন সৈন্য নিহত হয়েছে।

একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো সেনা চৌকিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ

ইরান যুদ্ধের প্রভাবে পানামা খালে জাহাজ চলাচল বেড়েছে

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৬০৪ কোটি টাকা টিকা বরাদ্দ

পটিয়া মাদ্রাসার মুহতামিমের ইন্তেকালে ধর্মমন্ত্রীর শোক

প্রকোপ বেড়েছে হাম রোগের

লেবাননে শান্তিরক্ষীদের মৃত্যুর পর তদন্ত শুরু করলো ইসরাইলি সামরিক বাহিনী

ইরানি হামলায় দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী জাহাজে আগুন: রাষ্ট্রীয় গণমাধ্যম

১৭ বছরের দুঃশাসনের কথা স্বীকার করায় রাষ্ট্রপতিকে সংসদ সদস্যদের ‘ধন্যবাদ’

১০

শুধু টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার না করে, তাহলে তার অজু ও নামাজ শুদ্ধ হবে কি ?

১১

দক্ষিণ লেবাননে আরও ২ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

১২

রাষ্ট্রপতির সাথে পাবনার বিচারকগণের সৌজন্য সাক্ষাৎ

১৩

এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো

১৪

মজুতকৃত ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে বিজিবি

১৫

রাহুল আজীবন জয়া আহসানের মনে থাকবেন

১৬

মজুতকৃত ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে বিজিবি

১৭

কাজের ফাঁকে শখের বশে মজার ভিডিও তৈরি করেন তাজুল

১৮

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

১৯

নওগাঁজুড়ে হামের সংক্রমণ বৃদ্ধি, শিশুমৃত্যু ও হাসপাতালে শয্যাসংকট

২০