নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

লেবাননে শান্তিরক্ষীদের মৃত্যুর পর তদন্ত শুরু করলো ইসরাইলি সামরিক বাহিনী

 ইসরাইলের সামরিক বাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ লেবাননে পৃথক ঘটনায় জাতিসংঘের তিনজন শান্তিরক্ষী সেনা নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি সামরিক বাহিনী টেলিগ্রামে এক পোস্টে জানায়, ‘এই ঘটনাগুলোর পরিস্থিতি স্পষ্ট করতে এবং এগুলো হিজবুল্লাহর কার্যকলাপের ফলে ঘটেছে নাকি আইডিএফের কার্যকলাপের ফলে ঘটেছে তা নির্ধারণ করার জন্য ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে।’

তারা আরও বলেছে, ‘ঘটনাগুলো এমন একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে ঘটেছে যেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ইসরাইল। তাই এটি অনুমান করা ঠিক হবে না যে শান্তিরক্ষা সেনাদের মৃত্যু আইডিএফ-এর কারণে হয়েছে।’

জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা মিশন (ইউনিফিল)-এর উল্লেখ করে এতে বলা হয়েছে, ‘অতএব, এটা ধরে নেওয়া উচিত নয় যে, ইউনিফিল সৈন্যদের আহত হওয়ার ঘটনাগুলো আইডিএফ ঘটিয়েছে।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) জানিয়েছে, গতকাল সোমবার এক বিস্ফোরণে তাদের দুজন শান্তিরক্ষী নিহত হয়েছে এবং গত রোববার গভীর রাতে তাদের অবস্থানে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও একজন নিহত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুয়েটে দেশের প্রথম ‘এআই অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ উদ্বোধন

স্ত্রীসহ আইডিআরএ চেয়ারম্যান মোশারফের আয়কর নথি জব্দের নির্দেশ

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার

ফ্লোরিডার একটি বিমানবন্দর ট্রাম্পের নামে নামকরণ বিলে গভর্নরের স্বাক্ষর

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল এক ছাত্রীর

পিরোজপুরে জ্বালানি তেলের মজুত ও সড়ক আইনে ৬ জনকে জরিমানা

রামুতে গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ

ইরান যুদ্ধের প্রভাবে পানামা খালে জাহাজ চলাচল বেড়েছে

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

১০

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

১১

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৬০৪ কোটি টাকা টিকা বরাদ্দ

১২

পটিয়া মাদ্রাসার মুহতামিমের ইন্তেকালে ধর্মমন্ত্রীর শোক

১৩

প্রকোপ বেড়েছে হাম রোগের

১৪

লেবাননে শান্তিরক্ষীদের মৃত্যুর পর তদন্ত শুরু করলো ইসরাইলি সামরিক বাহিনী

১৫

ইরানি হামলায় দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী জাহাজে আগুন: রাষ্ট্রীয় গণমাধ্যম

১৬

১৭ বছরের দুঃশাসনের কথা স্বীকার করায় রাষ্ট্রপতিকে সংসদ সদস্যদের ‘ধন্যবাদ’

১৭

শুধু টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার না করে, তাহলে তার অজু ও নামাজ শুদ্ধ হবে কি ?

১৮

দক্ষিণ লেবাননে আরও ২ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

১৯

রাষ্ট্রপতির সাথে পাবনার বিচারকগণের সৌজন্য সাক্ষাৎ

২০