নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

একের পর এক ভুয়া ফটোকার্ড আর তাতেই বিরক্ত হানিফ সংকেত

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ভুয়া ফটোকার্ড আর তাতেই বিরক্ত ও ক্ষুব্ধ জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। নিজের ছবি ব্যবহার করে ছড়ানো বিভ্রান্তিকর এসব কনটেন্ট নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি, জানালেন স্পষ্ট অবস্থান।

সম্প্রতি ফেসবুকে তার নাম ও ছবি ব্যবহার করে কিছু ফটোকার্ড ভাইরাল হয়। এসব ফটোকার্ডে তার উপস্থাপনার ধাঁচ নকল করে নানা বক্তব্য জুড়ে দেওয়া হলেও, সেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে হানিফ সংকেত বলেন, সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কিছু শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দুঃখজনকভাবে অনেকে না জেনেই এসব ফটোকার্ড ছড়িয়ে দিচ্ছেন।

তিনি আরও জানান, দীর্ঘ চার দশক ধরে তিনি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে আসছেন। তার প্রকৃত বক্তব্য বা ফটোকার্ড কেবল তাঁর ভেরিফায়েড প্ল্যাটফর্ম ও স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশিত হয়। প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্ক করে তিনি বলেন, অজানা বা অচেনা উৎস থেকে পাওয়া তথ্য যাচাই ছাড়া বিশ্বাস করবেন না, শেয়ারও করবেন না।

উল্লেখ্য, সম্প্রতি তার ছবি ব্যবহার করে একটি ফটোকার্ডে রাজনৈতিক একটি মন্তব্য ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সেই বক্তব্য নিজের নয় বলে স্পষ্টভাবে অস্বীকার করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

বগুড়ার শিবগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ

শিরোনাম: ঠিকাদার উধাও, বন্ধ সেতুর কাজ—দুর্ভোগে দুই ইউনিয়নের মানুষ।

নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

দক্ষিণ বৈরুতে পুনরায় হামলা চালিয়েছে ইসরাইল, সরাসরি সংঘর্ষ দাবি হিজবুল্লাহর

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন

বিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ ৫জন নিহত

১০

একের পর এক ভুয়া ফটোকার্ড আর তাতেই বিরক্ত হানিফ সংকেত

১১

বাংলাদেশের প্রতি ৫ জনের ১ জন কিডনি রোগে আক্রান্ত

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আরব আমিরাতে আগুন

১৩

বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত ১

১৫

চারটি ধর্মের সমন্বয়ে সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা

১৬

সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘টাটিরি’ নিয়ে বিতর্কের মাঝেই নতুন স্ত্রীর সাথে বিবাহের ছবি

১৭

‘তেল নেই’ লেখা পাম্পে ৯ হাজার ৭শ’ ৮৩ লিটার জ্বালানি

১৮

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির আহবায়কসহ ৮ নেতার পদত্যাগ 

১৯

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির আহবায়কসহ ৮ নেতার পদত্যাগ

২০