নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

৩০ এপ্রিল পর্যন্ত ক্যাথে প্যাসিফিকের দুবাই ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাইয়ের সঙ্গে সব ফ্লাইট ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে হংকংয়ের বিমান পরিবহন জায়ান্ট ক্যাথে প্যাসিফিক।

বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষাপটে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত দুবাইয়ের সঙ্গে ক্যাথে প্যাসিফিকের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।’

হংকং খেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তারা আরও জানায়, ‘আগামী দিনগুলোতে আমাদের ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন প্রয়োজন হতে পারে।’

এর আগে মার্চ মাসে দুবাই ও রিয়াদের সব ফ্লাইট বাতিল করেছিল ক্যাথে, যা আগের স্থগিতাদেশকে আরও বাড়িয়েছে।

চলতি মাসে যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় অধিকাংশ রুটে জ্বালানি সারচার্জ দ্বিগুণ করেছে সংস্থাটি।

হংকং এয়ারলাইনসও মঙ্গলবার এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানি সারচার্জ বাড়িয়েছে।

এর আগে ইউরোপগামী যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় মার্চে অতিরিক্ত ফ্লাইট চালানোর কথা জানিয়েছিল ক্যাথে।

সংস্থাটি আরও জানায়, অন্যান্য অঞ্চল থেকেও বিশেষ করে দীর্ঘপথের ফ্লাইটে চাহিদা ‘সামগ্রিকভাবে বেড়েছে’। যাত্রীরা মধ্যপ্রাচ্যের হাবনির্ভর রুটের বিকল্প খুঁজছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না: ড.মঈন খান

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এড. সালেহ চৌধুরীর ঈদ শুভেচ্ছা

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

৩০ এপ্রিল পর্যন্ত ক্যাথে প্যাসিফিকের দুবাই ফ্লাইট স্থগিত

বরিশালে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল মহানগর বিএনপি

দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার

তারেক রহমান ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন

পঞ্চগড়ের শিশু পল্লীর ১৬০ শিশুর ঈদের গল্প

ইরান যুদ্ধের বিমান দুর্ঘটনায় নিহত মার্কিন বিমান কর্মীদের লাশ গ্রহণে ট্রাম্প

১০

আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো

১১

সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে

১২

লারিজানি হত্যার মূল্য দিতে হবে ‘খুনিদের’: মোজতাবা খামেনি

১৩

নতুন ক্ষেপণাস্ত্র হামলায় গ্যাস স্থাপনায় ‘ব্যাপক’ ক্ষতি : কাতারএনার্জি

১৪

ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ধ্বংসাবশেষে গ্যাস স্থাপনা বন্ধ করল আবুধাবি

১৫

হরমুজ ইস্যুতে ট্রাম্পের চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রী, হোয়াইট হাউসে বৈঠক

১৬

আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

১৭

টেকনাফে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ

১৮

দৌলতদিয়া অতিরিক্ত বাড়া আদায়;জরিমানা

১৯

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

২০