নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

যুক্তরাজ্যে সন্দেহজনক মেনিনজাইটিসের রোগী বেড়ে ২০

যুক্তরাজ্যে সন্দেহজনক মেনিনজাইটিসের রোগীর সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির হেলথ সিকিউরিটি এজেন্সি এ তথ্য জানিয়েছে।

একটি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নজিরবিহীন প্রাদুর্ভাবের পর এই সংখ্যা বেড়েছে।

দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট এলাকায় ছড়িয়ে পড়া এ প্রাদুর্ভাবে দুই তরুণের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও অন্যজন ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থী।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এখন পর্যন্ত জনস্বাস্থ্য কার্যক্রমের মূল কেন্দ্র ছিল ইউনিভার্সিটি অব কেন্ট। এই বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর মধ্যে কয়েকজন শিক্ষার্থী মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মেনিনজাইটিস একটি সম্ভাব্য প্রাণঘাতী সংক্রমণ। এটি মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা জীবদেহের সুরক্ষামূলক ঝিল্লিতে আক্রমণ করে।

সাধারণত ছোট শিশু, কিশোর ও তরুণদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) এক বিবৃতিতে জানায়, ‘১৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত নয়টি ল্যাবরেটরি-নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে এবং ১১টি সন্দেহজনক রোগী তদন্তাধীন রয়েছে।’

এতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০।
স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং মঙ্গলবার পার্লামেন্টে বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে’ ১৫টি কেস তদন্তাধীন রয়েছেন।

তিনি জানান, ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে মেনিনজাইটিস ছড়াতে পারে।

বর্তমান এই প্রাদুর্ভাবটি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছে এবং ক্যান্টারবারি শহরের একটি নাইটক্লাবের সঙ্গে এর সম্পর্ক পাওয়া গেছে।

ইউকেএইচএসএ জানায়, নিশ্চিত হওয়া ছয়টি ক্ষেত্রে গ্রুপ বি মেনিনগোকোকাল রোগ শনাক্ত হয়েছে। এই ব্যাকটেরিয়াজনিত ধরণটি ভাইরাসজনিত ধরণের তুলনায় বিরল ও বেশি প্রাণঘাতী।

এছাড়া সংস্থাটি একটি শিশু কন্যার সংক্রমণের ঘটনাও তদন্ত করছে। তার শরীরে গ্রুপ বি মেনিনগোকোকাল সংক্রমণ নিশ্চিত হয়েছে। তবে এই ঘটনা প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয় বলে ধারণা করা হচ্ছে। শিশুটি নিকটবর্তী ফোকস্টোনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে

ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে

লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী

ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পিএসজি, রিয়াল ও আর্সেনাল

নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবে নিয়োগ পেলেন হ্যাডিন

১০

নিউজিল্যান্ড সিরিজ শেষ জর্ডান হারমানের

১১

শিরোনাম: নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ, বহু আহত

১২

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

১৩

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

১৪

শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজশাহীবাসী

১৫

যুক্তরাজ্যে সন্দেহজনক মেনিনজাইটিসের রোগী বেড়ে ২০

১৬

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

১৭

পটুয়াখালীতে ৭শ’ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার

১৮

নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

১৯

পটিয়ায় তিন বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১

২০