বিশেষ প্রতিনিধি: রশিদুল হক জীবন।
ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস নওগাঁর সান্তাহার ও আক্কেলপুরের মধ্যবর্তী তিলকপুর স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির অন্তত ৭টি কোচ লাইনচ্যুত হয়েছে।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের ব্যাপক চাপ ছিল। এতে বহু যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সান্তাহার থেকে চিলাহাটি, পঞ্চগড় ও সৈয়দপুরগামী সকল ট্রেন চলাচল আপাতত স্থগিত রয়েছে। সিঙ্গেল লাইন হওয়ায় উদ্ধার কাজ ও রেললাইন মেরামতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত কোচ সরানো ও আহতদের উদ্ধারে কাজ করছে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে জরুরি যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন