নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

আজ ভোরে কিউবার উপকূলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে মাইসি বন্দরের প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ১১ দশমিক ৬ কিলোমিটার (৭ দশমিক ২ মাইল) গভীরে আঘাত হানে।

দ্বীপটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তেল অবরোধ অব্যাহত রয়েছে।

গতকাল সোমবারের শুরুতে সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের পর কিউবা সবেমাত্র বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার শুরু করেছে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম।

ইউএসজিএস আরও জানিয়েছে, ইমিয়াস ও সান আন্তোনিও দেল সুর শহরে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়ে থাকতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার কিউবাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার’ কথা বলেছেন।

এর প্রেক্ষিতে বিভিন্ন প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে যে ট্রাম্প প্রশাসন কিউবার কর্মকর্তাদের কাছে বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলকে ক্ষমতা থেকে সরাতে চাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী জানা গেছে, গত ৬ মার্চ কিউবার উপকূলে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক

কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার

হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত

নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

মায়ের ডাকের’ উদ্যোগে গুম ও শহীদ পরিবারের পাশে মহানগর উত্তর বিএনপি

ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

১০

কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

১১

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

১২

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

১৩

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

১৪

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

১৫

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি জাহিদুল ইসলাম ধলু সদর-৫

১৬

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

১৭

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে স্বস্তি

১৮

পবিত্র শবে কদর পালিত

১৯

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

২০