নিউজ ডেস্ক
১৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি

আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুতে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে নিউজিল্যান্ড।

১৭ এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ওয়ানডের ভেন্যুতে সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ২৭ ও ২৯ এপ্রিল খেলবে তারা। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শেষ করবে নিউজিল্যান্ড। এই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ড। ঐ সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল কিউইরা। ২০২১ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে কিউইরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১০

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১২

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৩

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৪

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

১৫

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৬

গাজীপুর সিটিতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১৭

টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের গডফাদার মাহিন আহম্মেদ গ্রেফতার

১৮

মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৯

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০