নিউজ ডেস্ক
২১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি

ভারতের পূর্বাঞ্চলের একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন।

এই ঘটনায় মৃতদের সকলেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

দেশটির কর্মকর্তারা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভারতে যথোপযুক্ত অগ্নিনির্বাপণ সরঞ্জামের অভাব ও নিরাপত্তা নীতিমালার প্রতি অবহেলার কারণে ভবনগুলোতে নিয়মিত অগ্নিকাণ্ডের ঘটে।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সাংবাদিকদের বলেন, রাজ্যের কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রথম তলায় আজ সোমবার ভোরে আগুন লাগে।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ঘটনাটি ঘটার সময় ট্রমা আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোট ২৩ জন রোগী সেখানে উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডে তাদের মধ্যে ১০ জনের প্রাণহানি হয়। বাকিদের অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।

রোগীদের উদ্ধার করতে যেয়ে অন্তত ১১ কর্মী দগ্ধ হয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে এক পোস্ট করে এই ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ হিসেবে আখ্যা দেন এবং মৃতদের পরিবারের সদস্যদের প্রতি শোক প্রকাশ করেন।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২ হাজার ১৬০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট ভারতে অগ্নিকাণ্ডের অন্যতম প্রধান কারণ। এগুলো প্রায়শই দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে ঘটে।

২০২৪ সালে, দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয় জন প্রাণ হারায় ও দুই ২৪ জনেরও বেশি আহত হয়।

একই বছর, উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে ১০ জন নবজাতকের মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১০

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১২

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৩

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৪

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

১৫

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৬

গাজীপুর সিটিতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১৭

টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের গডফাদার মাহিন আহম্মেদ গ্রেফতার

১৮

মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৯

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০