নিউজ ডেস্ক
২৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের

গত সপ্তাহে প্যারিসে উভয় দেশের আলোচকদের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য তদন্তের প্রতিবাদে বেইজিং মার্কিন পক্ষকে ‘ভুল বাণিজ্যনীতি বা পদ্ধতি সংশোধন’ এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।

আজ সোমবার চীন জানায়, তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্যারিসে চলমান আলোচনা সভায় এই উদ্বেগ ও অভিযোগ আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওয়াশিংটনের বাণিজ্য তদন্তে চীনসহ ৬০টি অর্থনীতিকে লক্ষ্য করা হয়েছে। এর মধ্যে দেখা হবে ‘বাধ্যতামূলক শ্রমের বিরুদ্ধে কার্যকর
পদক্ষেপ নেওয়া হয়েছে কি না’ এবং এগুলো কি মার্কিন বাণিজ্যকে সীমাবদ্ধ করে কি না— তা খতিয়ে দেখা হবে।

অতিরিক্ত শিল্প ক্ষমতার ওপর কেন্দ্রীভূত মার্কিন তদন্তের একদিন পর এই তদন্তগুলো করা হয়েছে, যা চীনসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারকে লক্ষ্য করে হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘রাজনৈতিক ছলনা’ হিসেবে সমালোচনা করেছে।’

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা মার্কিন পক্ষকে অনুরোধ করছি, অবিলম্বে ভুল পদ্ধতি সংশোধন করুন, চীনের সঙ্গে মধ্যপন্থায় আসুন… এবং সব বিষয় সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করুন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ তদন্ত ‘অত্যন্ত একতরফা, স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক’। চীন  মার্কিন পক্ষকে ‘বাণিজ্য বাধা তৈরির চেষ্টা’ করার অভিযোগও করেছে।’

উভয় দেশের বাণিজ্য কর্মকর্তারা গতকাল রোববার প্যারিসে আলোচনার জন্য মিলিত হন। বৈঠক দুই দিন ধরে চলবে বলে জানায় ওয়াশিংটন।

মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা চীনের পশ্চিমাঞ্চল শিনজিয়াং অঞ্চলে সংখ্যালঘুদের ওপর জোরপূর্বক শ্রমের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বেইজিং এই অভিযোগগুলোকে ‘মনগড়া’ হিসেবে অস্বীকার করেছে।

এই দুই ধরনের বাণিজ্য তদন্ত সম্ভবত কয়েক মাস লাগবে, তবে ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক ব্যবস্থা বাতিল করার পর, নতুন শুল্ক আরোপের সুযোগ দিতে পারে।

ওয়াশিংটন জানিয়েছে, ট্রাম্প ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন, যদিও বেইজিং এখনও সেই তারিখগুলো নিশ্চিত করেনি।

ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে শীর্ষ বৈঠকটি পিছিয়ে যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১০

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১২

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৩

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৪

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

১৫

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৬

গাজীপুর সিটিতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১৭

টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের গডফাদার মাহিন আহম্মেদ গ্রেফতার

১৮

মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৯

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০