নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

পশ্চিম তীরে ২ শিশু ও তাদের বাবা-মাকে হত্যা করেছে ইসরাইল: ফিলিস্তিনি মন্ত্রণালয়

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার অধিকৃত পশ্চিম তীরের উত্তরে ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনি স্বামী-স্ত্রী ও তাদের দুই ছোট সন্তানকে গুলি করে হত্যা করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, তাদের দলগুলো তাম্মুন শহরে ইসরাইলি বাহিনীর গুলিবিদ্ধ একটি গাড়ি থেকে দুই প্রাপ্তবয়স্ক ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে।

এএফপি এই বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর মন্তব্য জানতে চাইলে জবাবে তারা জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রামাল্লাহয় অবস্থিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘তাম্মুনে দখলদার সেনাবাহিনীর গুলিবিদ্ধ হওয়ার পর তুবাসের তুর্কি সরকারি হাসপাতালে এক পরিবারের চার জন শহীদকে নেওয়া হয়।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, হাসপাতালে ৩৭ বছর বয়সী এক পুরুষ, ৩৫ বছর বয়সী নারী এবং পাঁচ ও সাত বছর বয়সী দুই ছেলে শিশুর লাশ গ্রহণ করেছে এবং তারা সবাই গুলিবিদ্ধ।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার ভোরে ইসরাইলি বাহিনী তাদের গাড়িতে গুলি চালানোর পর ওই দম্পতির ৮ বছর ও ১১ বছর বয়সী আরও দুই শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জাতিসংঘ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম তীরে মারাত্মক আক্রমণের সংখ্যা বেড়েছে, বেশিরভাগই ইসরাইলি বসতি স্থাপনকারীদের দ্বারা হচ্ছে এবং মার্চের শুরু থেকে কমপক্ষে পাঁচ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী গত নভেম্বরে পশ্চিম তীরের উত্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করে, যার মধ্যে তুবাসের আশেপাশের এলাকাও রয়েছে।

আরও বিস্তৃতভাবে বলতে গেলে পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরাইল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে। ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরাইলের ওপর হামাসের হামলার পর, গাজা যুদ্ধ শুরু হলে সহিংসতা প্রচণ্ড রকম তীব্র হয়ে ওঠে।

১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি সত্ত্বেও এটি অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র এক পরিসংখ্যান অনুসাওে জানা গেছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীদের দ্বারা কমপক্ষে ১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যান বলছে যে, ফিলিস্তিনিদের আক্রমণে অথবা ইসরাইলি সামরিক অভিযানের সময় ৪৫ জন ইসরাইলি নিহত হয়েছেন, যাদের মধ্যে সেনা এবং বেসামরিক নাগরিক উভয়ই রয়েছে।

প্রায় ত্রিশ লাখ ফিলিস্তিনি ছাড়াও ৫ লাখেরও বেশি ইসরাইলি পশ্চিম তীরে বসতি এবং ফাঁড়িতে বাস করে, যা আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০