নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

ঈদের নামাজ কোথায় পড়া উত্তম, মসজিদে নাকি খোলা মাঠে?

ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসলমানদের জন্য আনন্দ ও ইবাদতের এক বিশেষ দিন। এদিন সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়েই মূলত উৎসবের সূচনা হয়। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, ঈদের নামাজ কোথায় পড়া উত্তম, মসজিদে নাকি খোলা মাঠে?

এই প্রশ্নের উত্তরে রাজধানীর জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ীর প্রধান মুফতি রেজাউল করীম আবরার কালবেলাকে বলেন, ঈদের নামাজ ঈদগাহে ও খোলা মাঠে পড়া সুন্নত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদিন সকলেই ঈদের নামাজ ঈদগাহে পড়তেন।

হজরত আবু সাঈদ খুদরী (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন (ঈদের নামাজের জন্য) ঈদগাহে যেতেন (বোখারি : ৯৬৫)। হজরত আলী (রা.) বলেন, দুই ঈদে (ঈদের নামাজের জন্য) খোলা মাঠে যাওয়া সুন্নত। (আলমুজামুল আওসাত, তবারানি : ৪০৪০)মুফতি আবরার বলেন, মাঠে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা থাকলে বিনা ওজরে মসজিদে ঈদের জামাত করবে না। তবে কোথাও বিনা জরুরতে এমনটি করা হলে ঈদের নামাজ আদায় হয়ে যাবে।

তিনি আরও বলেন, বর্তমানে শহরে ঈদগাহ কম, বিধায় অধিকাংশ মসজিদে ঈদের জামাত হয়। জায়গা সংকুলান না হওয়া বা বৃষ্টি ইত্যাদির কারণে মসজিদে ঈদের নামাজ পড়লে সুন্নতের খেলাফ হবে না। ওজরের সময় মসজিদে পড়া হাদিস দ্বারা প্রমাণিত।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, কোনো এক ঈদের দিন বৃষ্টি তাঁদেরকে পেয়ে বসে। ফলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। (আবু দাউদ : ১১৫৩)

উল্লেখ্য, যাদের ওপর জুমার নামাজ ফরজ, তাদের ওপর ঈদের নামাজ ওয়াজিব। অর্থাৎ, প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন, যেসকল মুসলিম পুরুষ জামাতে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায়ের সক্ষমতা রাখে, তাদেরকে ঈদের নামাজ পড়তে হবে। (আলমুহীতুল বুরহানী : ২/৪৭৬, বাদায়েউস সানায়ে : ১/৬১৭, শরহুল মুনইয়া : পৃ. ৫৬৫)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি জাহিদুল ইসলাম ধলু সদর-৫

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে স্বস্তি

পবিত্র শবে কদর পালিত

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

১০

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

১১

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

১২

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

১৩

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

১৪

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

১৫

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

১৬

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

১৭

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

১৮

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১৯

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

২০