নিউজ ডেস্ক
৫ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রমজানে খাদ্য সহায়তা বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাত

পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে ১ হাজার ৬২০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ঢাকার সাম্প্রতিক ভাসানটেক বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকেও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে ইফতার কর্মসূচির আওতায় সংযুক্ত আরব আমিরাতের সহায়তা সংস্থা এবং জায়েদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে ভাসানটেক বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০০টি পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।

এই মানবিক উদ্যোগের লক্ষ্য হলো রমজান মাসে রোজা পালনকারী পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিশ্চিত করে ঝুঁকিপূর্ণ ও অসহায় জনগোষ্ঠীকে সহায়তা করা।

এ সময় ঢাকায় অবস্থিত আরব আমিরাত দূতাবাসের পররাষ্ট্র সহায়তা বিভাগের পরিচালক রাশেদ মোহাম্মদ নাসের আলমাইল আলজাবি কর্মসূচির স্থান পরিদর্শন করেন এবং সহায়তা বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০