নিউজ ডেস্ক
১ month আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

যুবলীগ নেতার পরিবারকে গুলি করার দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো : ফ্যাক্টওয়াচ

যুবলীগ নেতার পরিবারকে গুলি করার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও আসলে বাস্তব কোনো ঘটনা নয়, বরং এটি একটি ‘স্ক্রিপ্টেড’ বা সাজানো নাটক।

এই ভিডিওর মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘ফ্যাক্টওয়াচ’।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে বলা হচ্ছে, এটি একজন যুবলীগ নেতার স্ত্রী ও সন্তানকে গুলি করার দৃশ্য। ভিডিওটিতে দেখা যায়, চারপাশে গুলির শব্দের মধ্যে একজন নারী একটি শিশুকে নিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন এবং মেঝেতে গড়াগড়ি ও হামাগুড়ি দিতে থাকেন। তিনি বারবার হাত নেড়ে কাউকে থামার জন্য আকুতি জানান এবং একপর্যায়ে মেঝেতে লুটিয়ে পড়েন।

তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জানিয়েছে, এটি কোনো বাস্তব অপরাধের চিত্র নয়। ভিডিওতে একাধিকবার গুলির শব্দ শোনা গেলেও নারী বা শিশুর শরীরে কোনো আঘাত বা রক্তপাতের চিহ্ন দেখা যায়নি। এছাড়া রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা গেছে, ভিডিওটির মূল উৎস ভারত থেকে পরিচালিত ‘ঝড়হু উবুর’ নামক একটি ফেইসবুক পেইজ। গত ২১ ফেব্রুয়ারি সেখানে ভিডিওটি প্রথম আপলোড করা হয়। ওই পেইজটি পর্যালোচনা করে দেখা গেছে, তারা নিয়মিত এ ধরনের কৃত্রিম গুলির শব্দ ব্যবহার করে নাটকীয় ভিডিও তৈরি করে থাকে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি বাস্তব ঘটনার নয়, এটি সাজানো। তাই, বাস্তব ঘটনার দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নিয়মিত যাচাই করে সত্য তুলে ধরছে ফ্যাক্টওয়াচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরী : চীফ হুইপ

ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

অর্থ আত্মসাত ও মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী তিন দিনের রিমান্ডে

জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জুনান চাকমা চ্যাম্পিয়ন

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১১

ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ

১২

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ

১৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৪

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক

১৭

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন

১৮

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

১৯

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

২০