নিউজ ডেস্ক
৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরী : চীফ হুইপ

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম।

তিনি বলেন, ‘বর্তমান সরকার তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিক। আমরা তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা করবো। যদি নির্মূল করতে নাও পারি, অন্তত এর ব্যবহার আর যাতে বৃদ্ধি না পায় সেই ব্যবস্থা করা হবে। মানবসম্পদ ছাড়া আমাদের আর কোন সম্পদ নেই। তাই মানব সম্পদকে রক্ষা করতে হলে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরী।’

আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী স্বাস্থ্য সুরক্ষায় ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।

উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ)-এর সহযোগিতায় তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এই অনুষ্ঠানের আয়োজন করে।

নূরুল ইসলাম বলেন, তামাক সেবন করলে ক্ষতি হয় এটা সব মানুষই জানে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। এখানে একজন তামাক সেবন করলে পাশের ১০ জন আক্রান্ত হয়। তাই তামাকের ব্যবহার রোধে দরকার কার্যকর পদক্ষেপ।

তামাক চাষীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি কেন তামাক চাষ করবেন? তামাকের বদলে অন্য কিছু চাষ করেন।’

চীফ হুইপ বলেন, ২০০৫ সালে তামাক বিরোধী আইন তৈরি হয়েছিল, বিএনপি সরকারের সময়ই টেলিভিশনে তামাকের  বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে।

বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করে দিয়েছে এবং কৃষক কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে। মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করেছি এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্বে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনও তেলের দাম বাড়ানো হয়নি উল্লেখ করে চীফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যাতে জ্বালানির দাম না বাড়ানো হয়। আপনারা জানেন পাশের দেশ পাকিস্তানে তেলের দাম ডাবল হয়েছে, শ্রীলঙ্কা বা নেপালে স্কুল বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী বাহুল্য খরচ কমাতে নিজের গাড়ীর বহর কমিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, যাতে এসির তাপমাত্রা ২৫-এর নিচে না নামানো হয়। তিনি নিজের রুমেও অধিক আলো বা এসি ব্যবহার করেন না, শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ের জন্য।

পরিবেশ সুরক্ষায় সরকার ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, খালের দুই পাড়ে চন্দন কাঠের মতো মূল্যবান গাছ লাগানো যেতে পারে, যা ভবিষ্যতে অর্থনৈতিক সম্পদ দেবে।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণে বিএনপি সরকারের পদক্ষেপ, একটি ভিডিও চিত্রসহ তামাক ব্যবহারের ভয়াবহ চিত্র ও ক্ষতিকর দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ কে আইনে রূপান্তরের জোর দাবি জানানো হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরী : চীফ হুইপ

ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

অর্থ আত্মসাত ও মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী তিন দিনের রিমান্ডে

জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জুনান চাকমা চ্যাম্পিয়ন

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১১

ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ

১২

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ

১৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৪

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক

১৭

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন

১৮

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

১৯

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

২০