নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ০৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সকলের কাছে পরিচিত মুখ পল্লী চিকিৎসক, সার্ভেয়ার ও বিশিষ্ট সমাজসেবক মোঃ খাবিরুল আজাদ চৌধুরী।
ইউনিয়নবাসীর সমর্থন, দোয়া,আর্শীবাদ ও ভোট প্রত্যাশা করে তিনি নিয়মিতভাবে এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
খাবিরুল আজাদ চৌধুরী বলেন,
মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুখী-সুন্দর সমাজ গঠনে ওয়ার্ড পর্যায় থেকে উন্নয়ন ও সামাজিক উদ্যোগ প্রয়োজন। ০৮ নং ঝুনাগাছচাপানী ইউনিয়নকে একটি আধুনিক রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। এ লক্ষ্যে তিনি প্রতিনিয়ত ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
“সকলের প্রতি আমার আহ্বান, আমাকে আপনাদের সমর্থন দিয়ে আপনাদের সন্তান হিসেবে পাশে রাখুন। ইউনিয়নবাসী ও মেহনতি মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়নের ধারাকে বাস্তবায়নের সুযোগ দিন।”
এদিকে স্থানীয় কয়েকজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী খাবিরুল আজাদ চৌধুরীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের ভাষ্যমতে, খাবিরুল আজাদ চৌধুরীকে ঘিরে আগ্রহ রয়েছে এবং তারা তাকে সমর্থন দেওয়ার কথা বলছেন।
সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে,
“পরিবর্তনের সময় এখনই”
০৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নবাসী মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে খাবিরুল আজাদ চৌধুরীকে দেখতে চাই। সততা ও উন্নয়নের প্রত্যাশায় তাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন দিতে চাই।”
খাবিরুল আজাদ চৌধুরী আসন্ন ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইউনিয়নবাসীর দোয়া,আর্শীবাদ, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।
মন্তব্য করুন