নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

সাক্ষাতে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দক্ষিণ আফ্রিকা দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এসময় দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে মন্ত্রী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার বিবেচনা করবে বলে তিনি আশ্বস্ত করেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। উভয় দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল

১

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন

২

আশুলিয়ায় পাঁচটি পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার

৩

বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার

৪

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন

৫

জামালগঞ্জে বি আইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

৬

শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে

৭

কুমিল্লায় ভুয়া চিকিৎসক ও অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

৮

কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

৯

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

১০

নওগাঁবাসীকে ভালোবাসায় সিক্ত করে বদলি হলেন মানবিক পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম

১১

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

১২

নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

কামারপাড়ায় পুলিশের চেকপোস্টে ধরা মাদক কারবারি, উদ্ধার ১২ কেজি গাঁজা

১৪

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

১৫

নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃ/ত্যু, কেন্দ্রীয় কমিটির শোক

১৬

আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

১৭

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিদায়বেলায় কর্ম ও অর্জনের কিছু কথা

১৮

ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান

১৯

অ/বৈধ অনুপ্রবেশ ঠেকাতে সুনামগঞ্জে টহল জোরদার

২০