নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

নেত্রকোণা বিজিবি-৩১ ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় ম/দ জ/ব্দ

 নেত্রকোণা ও ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে  মাদকবিরোধী পৃথক দু’টি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে নেত্রকোণা বিজিবি-৩১ ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ মদের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ২১ হাজার ৫শ’টাকা।

বুধবার সকাল ১০টায় নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তৌহিদুল বারী বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৭টা ৪০মিনিটে নেত্রকোণা ব্যাটালিয়নের দায়িত্বাধীন কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও বিওপি’র সদস্যরা অভিযান চালান। এসময় ঐ উপজেলার সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্ন্যাসীপাড়া এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১০টার দিকে মুন্সিপাড়া বিওপি’র সদস্যরা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত পিলার ১১৪০/৩-এস থেকে আনুমানিক ৪শ’গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাগড়া এলাকায় অভিযান চালিয়ে ২৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন।

অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ মাদকদ্রব্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল

১

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন

২

আশুলিয়ায় পাঁচটি পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার

৩

বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার

৪

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন

৫

জামালগঞ্জে বি আইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

৬

শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে

৭

কুমিল্লায় ভুয়া চিকিৎসক ও অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

৮

কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

৯

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

১০

নওগাঁবাসীকে ভালোবাসায় সিক্ত করে বদলি হলেন মানবিক পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম

১১

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

১২

নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

কামারপাড়ায় পুলিশের চেকপোস্টে ধরা মাদক কারবারি, উদ্ধার ১২ কেজি গাঁজা

১৪

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

১৫

নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃ/ত্যু, কেন্দ্রীয় কমিটির শোক

১৬

আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

১৭

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিদায়বেলায় কর্ম ও অর্জনের কিছু কথা

১৮

ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান

১৯

অ/বৈধ অনুপ্রবেশ ঠেকাতে সুনামগঞ্জে টহল জোরদার

২০