” কাজী স্বাধীন “
স্টাফ রিপোটার :-
সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন উপলক্ষ্যে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) সান্তাহারের বশিপুর এলাকার শখের পল্লীতে এ আয়োজন করা হয়। বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার নওগাঁ জেলা শাখা অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুল ইসলাম (ধলু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নূর-ই-আলম (মিঠু), নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা এবং প্রাক্তন সৈনিক সংস্থার নওগাঁ জেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম।
মন্তব্য করুন