নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

শীত মৌসুমে উত্তর চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের তৈরি জিলাপির চাহিদা ও কদর বেড়েছে।

ব্যতিক্রমী মচমচে আর সুস্বাদু এ চালের জিলাপি উত্তর চট্টগ্রামের মানুষের কাছে বেশ জনপ্রিয়।

জানা গেছে, সুদূর প্রাচীনকাল থেকে শীতকালে হাটহাজারীর গ্রামাঞ্চলে মহিলারা চালের জিলাপি ঘরোয়াভাবে তৈরি ও পরিবেশন করতেন। এছাড়া শীত মৌসুমে ধর্মীয় সম্মেলন ও মাহফিলকে ঘিরে বসা বিভিন্ন মেলায় বিক্রি হয়ে আসছে এই জিলাপি। এ জিলাপি এখন হাটহাজারী পৌরসদর ও বেশ কয়েকটি হাটবাজারে জমজমাট বিক্রি হচ্ছে। প্রতিদিন উপজেলার ছয়টি বাজারে প্রতি কেজি ১২০ টাকা দরে অন্তত ৫ হাজার কেজি চালের জিলাপি বিক্রি হচ্ছে।

যেসব বাজারে চালের তৈরি জিলাপি বিক্রি হয়:

হাটহাজারী উপজেলার মধ্যে চৌধুরীহাটে ২ জন, সরকারহাট বাজারে ৩/৪ জন, মনিয়া পুকুর পাড়ে ২/৩ জনও হাটহাজারী বাজারে ৬ জন ও কাটিরহাট বাজারে ১ জন চালের জিলাপি তৈরির কারিগর সকাল থেকে গভীর রাত পর্যন্ত চালের জিলাপি ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। শীতের আগমনের সাথে সাথে চালের জিলাপির যথেষ্ট চাহিদা ও মোটামুটি অল্প পরিশ্রম এবং পুঁজি খাটিয়ে বেশ ভালো আয় হয়ে থাকে বলে হাটহাজারীর মৌসুমী ফল বিক্রেতারাই মূলত চালের জিলাপি তৈরিতে ঝুঁকে পড়েছেন।

চালের জিলাপি কি উপকরণ দিয়ে তৈরি হয় :

চালের গুঁড়া ও গুড়ের তৈরি মিঠাই। গরম পানি দিয়ে চালের গুঁড়ার পেস্ট তৈরি করা হয়। একটি কাপড়ে সে পেস্ট রেখে বিশেষভাবে ঘুরিয়ে চক্রাকারে ফুটন্ত তেলের ওপর দিয়ে ওই জিলাপি তৈরি করা হয়। জিলাপির রং লালছে হয়ে আসলে তা গুড়ের মিঠাতে ভিজিয়ে রাখা হয়। প্রতিটি জিলাপির ওজন হয় প্রায় এক কেজি।
গত বছর কেজি ছিল জিলাপির দাম ছিল ১২০টাকা। তবে এবার জিনিসপত্রের দাম বাড়ার অজুহাতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০টাকায়।

সরেজমিন হাটহাজারী বাসস্টেশন এলাকার চালের জিলাপি তৈরিকারক করিম, ইউসুফ, মঞ্জু ও সরকারহাট বাজার এলাকায় মো. মাহাবুব, মো. আবুল হোসেন, মো. মহিন উদ্দিনের সাথে কথা হলে তারা বাসস’কে জানান, প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন শতাধিক কেজি চালের জিলাপি বিক্রি করেন। জিলাপির চাহিদা বেশি হওয়ায় বানিয়ে কূল পাচ্ছে না বিক্রেতারা।

হাটহাজারী বাসস্ট্যান্ডের জিলাপি তৈরিকারক ইউচুফ বাসস’কে জানান, তিনি প্রতিদিন অন্তত এক থেকে দেড় শতাধিক কেজি চালের জিলাপি বিক্রি করে থাকেন। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত তিনি চালের জিলাপি বিক্রি করেন। এ কাজে তাকে ২ জন স্টাফ সহযোগিতা করে। প্রতিদিন দেড়শ’ কেজি চালের গুঁড়া, প্রায় ৭০ কেজি গুড়, জ্বালানি হিসেবে ৮০ কেজি কেরোসিন, ৮০ কেজি সয়াবিন তেল ব্যবহার করেন। স্টাফসহ সার্বিক খরচ বাদ দিয়ে তার মোটামুটি হাজার দু’এক টাকা রোজগার হয়। তিনি বলেন, ১৫ বছর ধরে হাটহাজারী বাজারে জিলাপি বিক্রি করে আসছি।‘যতক্ষণ বানানো যাচ্ছে,ততক্ষণই বিক্রি হচ্ছে।’

জিলাপি ক্রেতা মো. হোসেন বাসস’কে বলেন, হাটহাজারী চালের জিলাপি এই এলাকার একটি ঐতিহ্যবাহী শীতকালীন খাবার। মচমচে, সুস্বাধু এই জিলাপি খেতে বেশ মজা ও পরিবারের সবাই বলতে গেলে বাচ্চারাও এটি খুব পছন্দ করে। তাই সপ্তাহে দুই থেকে তিনবার পরিবারের জন্য চাল জিলাপি কিনে থাকি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

২

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

৩

বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ

৪

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

৫

উচ্ছেদ সত্ত্বেও পুনর্দখল : কর্ণফুলীর দুই তীরে আড়াই হাজারের বেশি অবৈধ স্থাপনা

৬

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

৭

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

৮

ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের মধ্যে চুক্তি

৯

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

১০

এআই দিয়ে মিথ্যা তথ্য তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

১১

৩০ হাজার ফুট ওপরে সিনেমা : হলিউডের রমরমা ব্যবসা

১২

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার

১৩

মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

পরীক্ষায় জালিয়াতির ঘটনায় পদত্যাগ করলেন দ. কোরিয়ার শিক্ষামন্ত্রী

১৫

মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

১৬

বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

১৭

শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান

১৮

শিবগঞ্জে যাত্রী ছাউনিতে মিলল ৩৪৫ পিস ইয়াবা, গ্রে/প্তার ১

১৯

ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ গাঁ/জাসহ গ্রে/ফতার ১

২০