নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃ

সাভারের হেমায়েতপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা-আরিচা মহাসড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ধাওয়া, পাল্টা ধাওয়া পরিস্থিতিতে পুলিশ, শ্রমিক ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় সাভার মডেল থানার ওসি সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের গাড়িতে আগুন দিয়েছে শ্রমিকরা।

 

 

 

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে পদ্মার মোড় ও ঢাকা-আরিচা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

 

 

প্রত্যক্ষদর্শীরা বলেষ, শ্রমিকদের মহাসড়কে যেতে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। সেখান থেকে আবারও সংগঠিত হয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে অবরোধ করেন।

 

শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা সড়কে আটকা পড়েন। হেমায়েতপুর শিল্পাঞ্চলজুড়ে তৈরি হয় তীব্র উত্তেজনা ও যানজট। তবে পরবর্তী সময়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

সংঘর্ষ পরিস্থিতিতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গুরুতর আহত হন। আন্দোলনকারীও কাঁদানে গ্যাসের কারণে কয়েক জন শ্রমিক আহত হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। কোনো ধরনের হুমকি-ধমকিতে আমরা পিছু হটব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মেশাররফ হোসেন জানান, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও কাজ করছেন।’

তিনি আরও জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে হেমায়েতপুর শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে তিন সাংবাদিকের ওপর আন্দোলন কারীদের হা/মলা,মা/রধর

১

বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক

২

আশুলিয়ায় শ্রমিক উস্কানির অ/ভি/যোগ ৩ নেতা আ/টক

৩

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

৫

বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন

৬

যশোরে পুলিশের প্রেসব্রিফিং অনৈতিক সম্পর্ক প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় কেশবপুরে জোড়া খুন

৭

মা – ছেলে হ/ত্যার রহস্য উদঘাটন স্ত্রীকে হ/ত্যাকালে ছেলে দেখে ফেলায় তাকেও খুন করেন জাকির

৮

কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২, মূল হোতা রাকিব পলাতক

৯

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় শাহজালাল রুমির জামিন, ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

১০

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বেরিয়ে যেতে বললেন বিচারক, দীপের ৩ দিনের রিমান্ড

১১

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রে/প্তার ২

১২

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

১৩

আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

১৪

চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জ/ব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড

১৫

কেশবপুরে পেট্রোল কেনা নিয়ে বিরোধে হা/ম/লা: নারী আ/হত, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৬

নবীনগরে বজ্রপাতে মৃত্যু বলে প্রচার, সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন; ৬ আসামি গ্রে/প্তার

১৭

ফেনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি

১৮

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১৯

শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন

২০