নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসির ফলাফলে পাসের হারের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর জেলা। আর তলানিতে নেমে গেছে নড়াইল জেলা।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বোর্ডের দশ জেলার মধ্যে এই চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন এসব তথ্য জানিয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী।

জেলা অনুযায়ী ফলাফলের চিত্রে দেখা গেছে, শীর্ষস্থানে অবস্থান করছে যশোর জেলা। ৫২ দশমিক ৯৪ ভাগ পাসের হার নিয়ে বোর্ডের সেরা অবস্থানে রয়েছে এই জেলা। গতবছর ৫৮ দশমিক ২৫ ভাগ পাসের হার নিয়েও বোর্ডে একই অবস্থানে ছিল এই জেলা।
আর গতবছর ৭ম স্থানে থাকা নড়াইল জেলা এবার তলানিতে নেমে গেছে। তাদের পাসের হার ৩৬ দশমিক ৭৮। গতবছর এই জেলার পাসের হার ছিল ৪৬ দশমিক ৪৬।
যশোরের মতো দ্বিতীয় অবস্থানও ধরে রেখেছে খুলনা জেলা। এই জেলার পাসের হার ৪৬ দশমিক ৬৫ ভাগ। গতবছর এই জেলার পাসের হার ছিল ৫৩ দশমিক ৯৮ ভাগ।

গত বছরের ৪র্থ অবস্থানে থাকা চুয়াডাঙ্গা জেলা এবার তৃতীয় অবস্থানে উঠে এসেছে। এবার এই জেলার পাসের হার ৪৬ দশমিক ১৩। গতবছর এই জেলার পাসের হার ছিল ৫০ দশমিক ৩৫।

গতবারের চেয়ে একধাপ এগিয়ে ৪র্থ অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা। এই জেলার পাসের হার ৪৫ দশমিক ৩৮। গতবছর এই জেলার পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৫।
গতবছর তৃতীয় অবস্থানে থাকা সাতক্ষীরা এবার নেমে গেছে ৫ম অবস্থানে। তাদের পাসের হার ৪৩ দশমিক ৪৫ ভাগ। গতবছর এই হার ছিল ৫২ দশমিক ৬৪ ভাগ।

গতবছরের ৮ম স্থান থেকে দুই ধাপ এগিয়ে এবার ঝিনাইদহ জেলা ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। তাদের পাসের হার ৪১ দশমিক ৯৮ ভাগ। গতবছর তাদের পাসের হার ছিল ৪৫ দশমিক ০৭ ভাগ।

গতবছর ৬ষ্ঠ অবস্থানে থাকা মেহেরপুর জেলা এবার একধাপ নিচে নেমে ৭ম অবস্থানে রয়েছে। এবার এই জেলার পাসের হার ৪০ দশমিক ৭৬ ভাগ। গতবছর পাসের হার ছিল ৪৮ দশমিক ৫১ ভাগ।

গতবছর নবম স্থানে থাকা বাগেরহাট জেলা এবার ৮ম অবস্থানে উঠে এসেছে। তাদের পাসের হার ৩৮ দশমিক ৮৬, গতবছর এই হার ছিল ৪১ দশমিক ৮৫।

গতবছর তলানিতে থাকা মাগুরা জেলা এবার একধাপ উপরে উঠে এসেছে। এবার তাদের পাসের হার ৩৭ দশমিক ৩৬। গতবছর তাদের পাসের হার ছিল ৩৭ দশমিক ৪৬।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা/দক ব্যবসা বন্ধ করো, নইলে ৫০নং ওয়ার্ড ছাড়ো — মা/দক ও কিশোর গ্যাং নির্মূলে আলোচনা সভায় কঠোর হুঁশিয়ারি

১

কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ

২

ডিমলায় বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর জাতীয় ছাত্রশক্তিতে যোগদান

৩

যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল

৪

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড

৫

ইসলামিক এডুকেশন সেন্টার (আইইএস) ঢাকার উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত

৬

জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী

৭

সাংবাদিক রিপনের ওপর হামলা-অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

৮

নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ

৯

মনোহরগঞ্জ উপজেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১১

শতভাগ পাসে তানযীমুল উম্মাহ মাদরাসা, আলিমের ফলাফলে ধারাবাহিক সাফল্য

১২

নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

১৩

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১৪

ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা অবস্থানে রায়ানএয়ার

১৫

গাজীপুর পিবি আইয়ের এসআই মো: আলতাফ হোসেনের বিরুদ্ধে আইজিপির দপ্তরে মি/থ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অ/ভিযোগ

১৬

আশুলিয়া থমথমে ১৩ পোশাক কারখানা বন্ধ

১৭

মানব কল্যাণে নিবেদিত শীতলাই গ্রামের শারমিন মাহবুব ইউপি মেম্বার প্রার্থী

১৮

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযানে গ্রে/প্তার- ৩ ও ৩২ পিস ট্যাপেন্টাডল জ/ব্দ

১৯

ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী

২০