ফারুক, উপজেলা প্রতিনিধি মনিরামপুর (যশোর)|:
৩১ শে অক্টোবর ২০২৬, ইসলামিক এডুকেশন সেন্টার(আইইএস) ঢাকার উদ্যোগে দেশব্যাপী প্রথম বারের মত বৃত্তি পরীক্ষার আয়োজন করা হইয়াছে, তারই ধারাবাহিকতায় যশোর জেলার মনিরামপুর এবং কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৬০০ জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।উক্ত আয়োজনে অংশ গ্রহণ করা বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ই নিশ্চিত করে যে এদেশের কচিকাঁচাদের শিক্ষার আগ্রহ। প্রাইমারী, হাইস্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের ৩য়,৩৪,৬ষ্ট ও৭ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এই মেধা যাচাইয়ের আয়োজন করা হয়।অংশগ্রহণকৃত কয়েক জন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়,এই পরীক্ষায় অংশ গ্রহণ তারা খুবই খুশি।এতে তাদের যেমন লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে সাথে সাথে শিক্ষার ক্ষেত্রে বাড়বে প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতা তাদের ভবিষ্যৎ চলার পথে সহায়ক হবে।কারণ শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতা থেকে তৈরি হয় আগ্রহ ,আর আগ্রহ থেকে তৈরি হয় নতুনত্বের সৃষ্টি।
ইসলামি এডুকেশন সেন্টার যশোর জেলা অঞ্চল পরিচালকের সঙ্গে মুঠোফোন আলাপকালে জানা যায় সারা দেশের মোট ১৮৪ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকৃত কৃতি শিক্ষার্থীদের ৩% ট্যালেন্টপুলে এবং ৪% সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।উক্ত পরীক্ষা চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা আমীর সহঃঅধ্যাপক মোঃ ফজলুল হক, উপজেলা নায়েবে আমীর মাওঃ লিয়াকত আলী, উপজেলা সেক্রেটারি সহঃ অধ্যাপক মাওঃ খলিলুর রহমান,উপজেলা কর্ম পরিষদ সদস্য সহঃ অধ্যাপক মাওঃ সেলিম জাহাঙ্গীর, পৌরসভা আমীর সহঃ অধ্যাপক আব্দুল বারী তার সাথে বিভিন্ন শ্রেনী কক্ষ ঘুরে দেখেন।এই প্রতিবেদকের সাথে সাক্ষাৎ কারে উপজেলা আমীর বলেন,ইসলামিক এডুকেশন সেন্টারের এই আয়োজনে সকল শিক্ষার্থীরা বৃত্তি নামক মেধা যাচাইয়ের মাধ্যমে স্বাক্ষরতা রেখে এগিয়ে যেতে উৎসাহী হবে,তিনি ইসলামিক এডুকেশন সেন্টার কে ধন্যবাদ জানান।
মন্তব্য করুন