নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

(নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব তরিকুল ইসলাম খান (লোহানী) সভাটি সঞ্চালনা করেন।

এতে বক্তব্য দেন জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম (ডিআর) এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে যুবদল প্রতিষ্ঠা করেন। দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় তিনি ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। রাষ্ট্র পরিচালনার স্বল্প সময়ের মধ্যেই তিনি দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। তিনি আরও দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে পারতেন বলে মন্তব্য করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে এবং দেশে গুম-খুনের রাজত্ব কায়েম করেছিল। তাঁদের অভিযোগ, ওই সময়ে দেশের কোথাও শান্তিপূর্ণভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ দেওয়া হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। সেই পরিবর্তিত পরিস্থিতিতে এবার আনন্দের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছেন বলে জানান তাঁরা।

আলোচনা সভায় বক্তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্য, শৃঙ্খলা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।

তাঁরা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি রাজনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১

বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ অফিসে পল্টন ট্রাজেডি ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল.

২

বীরগঞ্জে জাতীয় শিশু-কিশোর শিক্ষার্থী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন।

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

৪

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৫

নবীনগরে নজরুলের সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

৬

সাভার চোর ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

৭

মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং

৮

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৯

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক।

১০

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

১১

জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা

১২

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে লাকসাম থানায় জিডি

১৪

দিনাজপুর পার্বতীপুরে বিরোধের জেরে মা/রামা/রি, প্রধান শিক্ষকের মৃ/ত্যু; গ্রে/প্তার ২

১৫

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

১৬

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন

১৭

সাবেক স্বামীর বিরুদ্ধে কয়েক কোটি টাকার রেস্টুরেন্ট ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নারী উদ্যোক্তার

১৮

উত্তরায় জমি দখল, ভাঙচুর ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১৯

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হ/ত্যাচেষ্টার অভিযোগ

২০