মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
২৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির ক্বারি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ অফিসে পল্টন ট্রাজেডি’র দুইদশক ন্যায় বিচারের দাবি ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা
সহ-সভাপতি ও বীরগঞ্জ পৌরসভার দল ঘোষিত মেয়র পদপ্রার্থী রাশেদুন নবী বাবু।
উপজেলা অফিস সেক্রেটারি ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নাজমুল ইসলাম,
আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাওলানা লুৎফর রহমান,
পৌরসভা আমির মুহা. মোসাদ্দেক হোসাইন,
শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমান,
সেক্রেটারি আমিনুল ইসলামসহ আরও অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগন পল্টন ট্রাজেডি সম্পর্কে ব্যপক আলোচনা শেষে চির স্মরণীয় শহীদদের প্রতি ন্যায় বিচার দাবী এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সহকারি সেক্রেটারি দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে স্থানীয় জামাতের অনেক নেতাকর্মী অংশ নেন।
মন্তব্য করুন