নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

দিনাজপুর বীরগঞ্জে কোটি কোটি টাকার মুল্যের ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ দখলদার ৮৪ দোকান উচ্ছেদ।

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে ২৬ অক্টোবর সোমবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসন ও জেলা পরিষদের সরাসরি হস্তক্ষেপে ফলের দোকান, খাবার হোটলসহ ৮৪টি বিভিন্ন দোকান ঘর, পাগলু শ্রমিক অফিস, মাইক্রো স্ট্যান্ডসহ বাধাহীন ভাবে স্থাপনা সমুহ অপসারন এবং উচ্ছেদ করে সরকারী কোটি কোটি টাকার মুল্যের ১ একর ৪৪ শতক জমি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে উচ্ছেদ শেষে অভিযান পরিচালনাকারী দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ সংক্ষিপ্ত ব্রিফিংকালে বলেন উদ্ধারকৃত সম্পত্তির মালিক জেলা পরিষদ. স্থানীয়ভাবে এটি ঐতিহ্যবাহী ডাক্তার-খানা মাঠ নামে বহুল পরিচিত।

তিনি আরও বলেন একইভাবে মহাসড়কে কাহারোল মোড় হতে ফিসারী মোড় পর্যন্ত ফুটপাতের দোকানগুলো উচ্ছেদ করাসহ সরকারী জমি উদ্ধার করা হবে ইতোমধ্যে তাদেরকে দোকান সমুহ অন্যত্র সরিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

দীর্ঘদিন থেকে মূল্যবান এই জমিখন্ড বেদখলে ছিল, বিভিন্ন জন বেআইনী ভোগ দখল ও দোকানপাট করে আসছিল।

প্রশাসনের উপস্থিতির পুর্বেই মাইকিংয়ের পর অধিকাংশ দোকান মালিক নিজেরাই
তাদের মালামাল সরিয়ে নিয়ে দোকান ঘর গুলো ভেঙ্গে নিয়েছে।

কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযান সফল করা হয়েছে।

প্রায় ৬ ঘন্টা যাবত উপজেলা, ভুমি অফিস, পৌরসভা, ফায়ার সার্ভিস, বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনীসহ অভিযান পরিচালিত হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং সিনিয়র এসআই জাহাঙ্গীর বাদশা রনি সরাসরি বাহিনী পরিচালনা করেছেন।
পরবর্তীতে এখানে কি করার পরিকল্পনা রয়েছে এমন প্রশ্নে ম্যাজিস্ট্রেট বলেন আমি কেবলমাত্র উচ্ছেদ অভিযানে নিয়োজিত ম্যাজিস্ট্রেট, সকলের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেছি।
জমির মালিক জেলা পরিষদ এবং দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের পরামর্শ ও পরিকল্পনায় উন্নয়নমূলক প্রকল্প গৃহীত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝুনাগাছচাপানীতে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

১

লক্ষ্য একটাই লংমার্চ সফল করা।

২

দিনাজপুর বীরগঞ্জে কোটি কোটি টাকার মুল্যের ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ দখলদার ৮৪ দোকান উচ্ছেদ।

৩

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

৪

টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি

৫

বীরগঞ্জে কোটি কোটি টাকার মুল্যের ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ দখলদার ৮৪ দোকান উচ্ছেদ।

৬

ডিমলায় হাডুডু খেলা দেখতে জনতার ঢল।

৭

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৮

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা

৯

যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬

১০

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ

১১

ঠাকুরগাঁওয়ের নির্বাচনকে আরেকটি মাগুরা বানাবেন না: সরকার ও ইসিকে গোলাম পরওয়ারের হুঁশিয়ারি

১২

চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

১৩

মহানগর এক্সপ্রেসে এবার কক্সবাজার যাওয়ার সুযোগ, স্বস্তি ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের

১৪

সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

১৫

সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি

১৬

গোলাপি আভায় জয়া আহসান

১৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

১৮

রিয়াদের দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি জোটের

১৯

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

২০