নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮১ জন

ঐতিহাসিক লংমার্চ সফল করার লক্ষ্যে মনিরামপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
আগামী ৩১ অক্টোবর ঐতিহাসিক লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের মনিরামপুর পৌরসভায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) মাগরিবের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মানিত আমির অধ্যাপক আব্দুল বারীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান রাহবার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার সেক্রেটারি, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা খলিলুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন মনিরামপুর পৌরসভার ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা হাফিহজুর রহমান শ্রমিক কল্যান ফেডারেশনের পৌরসভা সভাপতি মোঃ শাজাহান এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক কর্মী।
গণসংযোগকালে নেতাকর্মীরা মনিরামপুর বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ৩১ অক্টোবরের ঐতিহাসিক লংমার্চ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁরা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
আসন্ন লংমার্চকে সফল করতে গণসংযোগ ও প্রচার-প্রচারণার অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালনা করা হয়। লংমার্চের যে সমস্ত বিভিন্ন দাবি জনসাধারণের মাঝে তুলে ধরা হয় তাহলো
১।গণভোটের রায় বাস্তবায়ন: জুলাই সনদের গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।
২।জুলাই গণহত্যার বিচার: জুলাই মাসে সংঘটিত গণহত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
৩।বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট দূরীকরণ: বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন করতে হবে।
৪।নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ: চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।
৫।আইনশৃঙ্খলা উন্নয়ন: দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে।
৬।দলীয়করণ বন্ধ: সংকীর্ণ দলীয়িকরণ ও স্বজনপ্রীতি চিরতরে বন্ধ করতে হবে।
৭।তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়ন: উত্তরবঙ্গের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘তিস্তা মাস্টার প্ল্যান’ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। উল্লেখিত দাবি গুলোকে সমর্থন জানিয়ে স্হানীয় জনসাধারণ লংমার্চে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের সম্মতি জানান বলে অংশগ্রহণ কারী নেতৃবৃন্দ এই প্রতিবেদক কে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝুনাগাছচাপানীতে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

১

লক্ষ্য একটাই লংমার্চ সফল করা।

২

দিনাজপুর বীরগঞ্জে কোটি কোটি টাকার মুল্যের ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ দখলদার ৮৪ দোকান উচ্ছেদ।

৩

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

৪

টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি

৫

বীরগঞ্জে কোটি কোটি টাকার মুল্যের ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ দখলদার ৮৪ দোকান উচ্ছেদ।

৬

ডিমলায় হাডুডু খেলা দেখতে জনতার ঢল।

৭

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৮

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা

৯

যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬

১০

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ

১১

ঠাকুরগাঁওয়ের নির্বাচনকে আরেকটি মাগুরা বানাবেন না: সরকার ও ইসিকে গোলাম পরওয়ারের হুঁশিয়ারি

১২

চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

১৩

মহানগর এক্সপ্রেসে এবার কক্সবাজার যাওয়ার সুযোগ, স্বস্তি ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের

১৪

সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

১৫

সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি

১৬

গোলাপি আভায় জয়া আহসান

১৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

১৮

রিয়াদের দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি জোটের

১৯

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

২০