নীলফামারী প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ এলাকার সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আমিনুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ আমিনুর রহমান বলেন, “বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতির দেশ। ধর্ম ও বর্ণ নির্বিশেষে এই দেশ সকল মানুষের এক নিরাপদ আবাসভূমি। এখানে সকল ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীন, আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে পালন করে আসছে।”
তিনি আরও বলেন, সম্প্রীতির এই সুদৃঢ় বন্ধন অটুট রেখে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে০৮ নম্বর ঝুনাগাছচাপানী ইউনিয়নের সকল হিন্দু ধর্মাবলম্বী নাগরিকের সার্বিক শান্তি, কল্যাণ, উত্তরোত্তর সমৃদ্ধি ও আনন্দময় ভবিষ্যৎ কামনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান।
মন্তব্য করুন