নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

(নীলফামারী) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে নীলফামারীর ডিমলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার ৭৮টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যাপক সেতারা সুলতানা, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল আলম, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উৎপলকান্তি সিংসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার ১০ ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন।

সভায় বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জানানো হয়, এবার ডিমলা উপজেলায় ৭৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে আইপি ক্যামেরা ও সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র এবং রাত ১২টার পর স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দর্শনার্থীদের নিরাপদ চলাচলের জন্য নারী ও পুরুষের পৃথক বহির্গমন ব্যবস্থাও রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। মণ্ডপগুলোতে পুলিশ, আনসার-ভিডিপি, বিজিবি ও এসআরবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। ট্যাগ কর্মকর্তার মাধ্যমে মণ্ডপগুলো পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি নজরদারিতে থাকবে মনিটরিং সেল।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে ইতিমধ্যে ‘দুর্গাপূজা পরিচালনা টিম-২০২৬’ নামে একটি WhatsApp গ্রুপ খোলা হয়েছে। পূজা সংক্রান্ত কোনো সমস্যা, অভিযোগ বা অসুবিধার তথ্য সেখানে জানানো যাবে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের অবহিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মণ্ডপের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা ও দর্শনার্থীদের চলাচলের বিষয়েও আয়োজকদের সতর্ক থাকতে হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, এবার প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এ বরাদ্দ ছিল ৫০০ কেজি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: রুহুল কবির রিজভী

১

মাদকমুক্ত সমাজ গঠনে মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট

২

ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

৩

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৪

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ অক্টোবর

৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

৬

অভয়নগরের সুন্দলী ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মান।

৭

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

৮

দুই বছর পর অটোরিকশাচালক রাহুল হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

৯

স্টারলিংক আটকে রাখার অভিযোগ ইলন মাস্কের, ভিত্তিহীন বলছে ভারত সরকার

১০

ওপেন হার্ট সার্জারি শেষে বাড়ি ফেরা জাকিরের খোঁজখবর নিলেন মো: জাহাঙ্গীর হোসেন,

১১

হৃদ্‌রোগে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

১২

বাস্তবেও মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’

১৩

অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না ধর্ম-বর্ণ: প্রধানমন্ত্রী

১৪

মন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মিঠুন চক্রবর্তী

১৫

দিনাজপুর বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার।

১৬

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

১৭

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

১৮

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে শফিকুর রহমান

১৯

দ্য প্যারাডাইস’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, দর্শকের সমালোচনা মেনে নিলেন নানি

২০