নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মো: রাজ হাওলাদার:​মোংলা প্রতিনিধি:

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে সম্পূর্ণ জলদস্যু ও বনদস্যুমুক্ত রাখতে এবং উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাটের মোংলায় শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন বনাঞ্চলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করেছে কোস্ট গার্ড বেইস মোংলা।
​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ।
​তিনি জানান, বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের সক্রিয় দস্যু বাহিনীগুলোর মূলোৎপাটন এবং উপকূলীয় অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” শীর্ষক জোড়া বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
​বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, একদল সশস্ত্র ডাকাত অনাকাঙ্ক্ষিত অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি চৌকস দল ওই স্থানে বিশেষ অভিযান চালায়।
​অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চতুর ডাকাত দলের সদস্যরা রাতের আঁধারে সুন্দরবনের গহিন জঙ্গলে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
​পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা স্থানটিতে চিরুনি তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায়—
​৬টি একনলা বন্দুক
​৩টি এয়ারগান
​১টি পাইপগানের ট্রিগার এবং
​১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
​কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনকে নিরাপদ ও দস্যুমুক্ত না করা পর্যন্ত এ ধরনের কঠোর ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: রুহুল কবির রিজভী

১

মাদকমুক্ত সমাজ গঠনে মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট

২

ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

৩

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৪

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ অক্টোবর

৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

৬

অভয়নগরের সুন্দলী ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মান।

৭

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

৮

দুই বছর পর অটোরিকশাচালক রাহুল হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

৯

স্টারলিংক আটকে রাখার অভিযোগ ইলন মাস্কের, ভিত্তিহীন বলছে ভারত সরকার

১০

ওপেন হার্ট সার্জারি শেষে বাড়ি ফেরা জাকিরের খোঁজখবর নিলেন মো: জাহাঙ্গীর হোসেন,

১১

হৃদ্‌রোগে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

১২

বাস্তবেও মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’

১৩

অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না ধর্ম-বর্ণ: প্রধানমন্ত্রী

১৪

মন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মিঠুন চক্রবর্তী

১৫

দিনাজপুর বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার।

১৬

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

১৭

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

১৮

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে শফিকুর রহমান

১৯

দ্য প্যারাডাইস’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, দর্শকের সমালোচনা মেনে নিলেন নানি

২০