নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। পৌরসভার উদ্যোগে গঠিত ৮টি টিম বিভিন্ন ওয়ার্ডে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর ) বিকেল ৩ টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ বাবুপাড়া গ্রামের আশপাশের এলাকায় টিম-৮ এর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, গাছগাছালি পরিষ্কার ও ছাঁটাই এবং বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো হয়। পাশাপাশি এডিস মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করা এবং ডেঙ্গু থেকে বাঁচার উপায় সম্পর্কে স্থানীয় নাগরিকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৮ নং টিমের লিডার ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ খাঁন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো: নওরোজ হুদা, ও অভিযানে রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যদের পাশাপাশি পৌরসভার কর্মচারীরা অংশ নেন। একই সময়ে পৌরসভার অন্যান্য টিমও বিভিন্ন ওয়ার্ডে অনুরূপ মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার অভিযান যথেষ্ট নয়, নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টবসহ যেকোনো খোলা পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

২

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

৩

যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা

৪

ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

৫

বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

৬

হোটেল শ্রমিকদের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি

৭

ধনবাড়ীতে ৫২ (বায়ান্ন) পিস ই*-য়া*বা ট্যা/বলেটসহ ০৩ জন গ্রে/ফ/তার

৮

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

৯

স্ট্যাটাসকো অমান্য করে,অবৈধ সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

১০

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১১

সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিতের লক্ষ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস

১২

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৩

আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল।

১৪

সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অন্যায় -অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান

১৫

বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

যুক্তরাষ্ট্র প্রবাসী নাসির উদ্দিন শুভর বড় দুলাভাই মিজানুর রহমানকে গ্রেপ্তার: পরিবারের উদ্বেগ

১৭

স্ট্যাটাসকো অমান্য করে,অবৈধ সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন-ওয়াকফ এস্টেটের সদস্যদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ –

১৮

চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা

১৯

দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক

২০