নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, সংসদ বা আইনসভা জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধির নিয়ে গঠিত হওয়ায় আইনসভা গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখায়, ক্ষমতার ভারসাম্য রক্ষায় এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্ট বাংলাদেশ পার্লামেন্টের ন্যায় এককক্ষ বিশিষ্ট এবং মন্টিনিগ্রো পার্লামেন্টের সদস্য সংখ্যা ৮১ জন।

ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎকালে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য বাংলাদেশ এবং মন্টিনিগ্রো পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস বিনিময়ের জন্য উভয় দেশের পার্লামেন্টের মধ্যে  পার্লামেন্টারী ফ্রেন্ডশিপ গ্রুপ (সংসদীয় মৈত্রী গ্রুপ) গঠনের অভিপ্রায় ব্যক্ত করেন। এ সময় ডেপুটি স্পিকার মন্টেনিগ্রো পার্লামেন্টের সাথে বাংলাদেশ পার্লামেন্টের মৈত্রী গ্রুপ গঠনের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

ডেপুটি স্পিকার সাক্ষাৎকালে বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তিনি আরো বলেন একটি উন্নত জাতি গঠনে  বিরোধীদলকে গঠনমূলক ভূমিকা রাখতে হয়, কেবল বিরোধিতার জন্য পার্লামেন্টে বিরোধীদল থাকা উচিত নয়।

মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্টের সংসদীয় কমিটি নির্বাহী বিভাগের সার্বিক কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিবিড়ভাবে কাজ করে।

ডেপুটি স্পিকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চর্চায় এক নতুন যাত্রা শুরু হয়েছে যা এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন তথা অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

২

যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা

৩

ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

৪

বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

৫

হোটেল শ্রমিকদের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি

৬

ধনবাড়ীতে ৫২ (বায়ান্ন) পিস ই*-য়া*বা ট্যা/বলেটসহ ০৩ জন গ্রে/ফ/তার

৭

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

৮

স্ট্যাটাসকো অমান্য করে,অবৈধ সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

৯

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১০

সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিতের লক্ষ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস

১১

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল।

১৩

সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অন্যায় -অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান

১৪

বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৫

যুক্তরাষ্ট্র প্রবাসী নাসির উদ্দিন শুভর বড় দুলাভাই মিজানুর রহমানকে গ্রেপ্তার: পরিবারের উদ্বেগ

১৬

স্ট্যাটাসকো অমান্য করে,অবৈধ সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন-ওয়াকফ এস্টেটের সদস্যদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ –

১৭

চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা

১৮

দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক

১৯

সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন দায় কার, সুরক্ষায় প্রশাসনের ভূমিকা কী?

২০