ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রমনা বিভাগ ৩০, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৪৫, মতিঝিল বিভাগ ৬১, তেজগাঁও বিভাগ ৫৬, মিরপুর বিভাগ ১০৫, গুলশান বিভাগ ২৩, উত্তরা বিভাগ ৩৮ ও গোয়েন্দা বিভাগ দুইজনকে গ্রেফতার করেছে।
এছাড়া অভিযানকালে একটি বিদেশী রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, সাতটি চাপাতি, চারটি রামদা, একটি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, পাচ ক্যান বিয়ার, তিনটি মোবাইলফোন ও একটি ব্যাটারী চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন