নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত করা হবে : ডিএনসিসি প্রশাসক

 নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার চলমান উচ্ছেদ অভিযান কোনো বাধার মুখে বন্ধ হবে না উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, যেকোন মূল্যে ফুটপাত দখলমুক্ত করা হবে। ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলবে।’

তিনি বলেন, অরাজকতা ও হামলার সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং তাদের আইনের আওতায় আনা হবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর মিরপুর-১০ হোপ মার্কেটের সামনের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলাকালে ডিএনসিসির পরিবহন, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনকালে প্রশাসক এসব কথা বলেন।

তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্নে ফুটপাতে চলাচলের সুযোগ নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব। এ লক্ষ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়মিতভাবে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। তাই নগরবাসীর স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মিরপুর-১০-এর আজকের অভিযানকে কেন্দ্র করে হামলার বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ফুটপাত দখলকারীরা ও তাদের সহযোগীদের ইন্ধনে এ হামলা হয়েছে বলে তিনি মনে করেন। পরে মিরপুরের সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যায় বলেও তিনি উল্লেখ করেন।

শফিকুল ইসলাম খান বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হবে। তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অরাজকতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। ফুটপাত দখলমুক্ত করার এ কার্যক্রম কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাধায় থেমে যাবে না। নগরবাসীর স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসক মিরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আজকের ঘটনায় প্রমাণ হয়েছে মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত দেখতে চান। ভবিষ্যতে কেউ কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, গত কয়েক দিন ধরে ডিএনসিসি এলাকায় ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের চাহিদা অনুযায়ী নগর সেবার মান উন্নয়ন এবং নাগরিকদের চলাচলের পরিবেশ নিশ্চিত করাকে সিটি কর্পোরেশন নৈতিক দায়িত্ব হিসেবে নিয়েছে। তাই দায়িত্ববোধ থেকেই এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

শফিকুল ইসলাম খান বলেন, গত পরশুদিন মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফুট ওভারব্রিজের নিচে উচ্ছেদ অভিযান শেষে সেখানে গাছ লাগিয়ে নাগরিকদের নির্বিঘ্ন চলাচলের জন্য সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার ফুটপাতও একইভাবে দখলমুক্ত করে নাগরিকদের চলাচলের উপযোগী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, নগরবাসীর স্বার্থে নেওয়া এ পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। একই সঙ্গে উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নির্ভয়ে ও নির্বিঘ্নে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ ও সিটি কর্পোরেশন তাদের পাশে রয়েছে।

মিরপুর জোনের বিভাগীয় উপ-পরিচালক রিকাব্দার হোসেন, কাফরুল ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস অভিযানে অংশ নেন।

পরিদর্শনকালে মিরপুর এলাকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে ডিএনসিসিকে সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

১

সাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তীর শুভ জন্মদিন!

২

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

৩

ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন

৪

নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত করা হবে : ডিএনসিসি প্রশাসক

৫

বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

৬

ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শুরু

৭

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

৮

সিলেটে নদীভাঙন ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন শুরু

৯

দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

১০

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১১

দুর্বৃত্তের গুলিতে নিহত বুলগেরিয়ার শীর্ষ ক্লাবের মালিক

১২

তুরাগে সজীব হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিপন গ্রেফতার, বিরুদ্ধে রয়েছে ৮ মামলা

১৩

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ

১৪

কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

১৬

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

১৭

৩ এপিবিএন খুলনার সাফল্য: উদ্ধারকৃত ৮৯টি মোবাইল, ১ ভিকটিম ও প্রতারণার টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর

১৮

নাগোয়ার আকাশে স্বস্তি, কাল সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

১৯

কিয়েভে রুশ হা/মলায় নি/হত ২, আ/হত ৪

২০