বুলগেরিয়ার শীর্ষ লিগের ক্লাব এফসি বোতেভ প্লোভদিভের মালিক ও প্রেসিডেন্ট ইলিয়ান ফিলিপভ গুলিতে নিহত হয়েছেন। বুধবার ভোরে দেশটির প্লোভদিভ শহরে নিজ মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে বুলগেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিএনআর ও স্থানীয় অন্যান্য সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফিলিপভ বুলগেরিয়ার অন্যতম বড় পরিবহন ও লজিস্টিকস প্রতিষ্ঠান পিআইএমকের মালিক ছিলেন। পাশাপাশি এফসি বোতেভ প্লোভদিভের সংখ্যাগরিষ্ঠ শেয়ারও তার মালিকানায় ছিল।
হত্যাকাণ্ডের পর প্লোভদিভ শহরের প্রধান প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে পুলিশ অবস্থান নেয়। রাজধানী সোফিয়া থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরটির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্লোভদিভ জেলা প্রসিকিউটর ভানিয়া হ্রিস্তেভা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছি।’
সূত্র: Dhaka Post
মন্তব্য করুন