নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

নাগোয়ার আকাশে স্বস্তি, কাল সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

টানা তিনদিন বৃষ্টির পর অবশেষে নাগোয়ার আকাশ আজ ছিল সূর্যের আলোয় ঝলমলে। আর তাতেই স্বস্তি মিলেছে বাংলাদেশ শিবিরে। কাল সেমিফাইনালে পাকিস্তানকে মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত লিটন দাসের দল।

শুক্রবার জাপানে আসলেও এখনও পর্যন্ত মাঠে নামা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বৃষ্টির কারনে মাঠে গড়ায়নি। শঙ্কা ছিল কালকের সেমিফাইনাল নিয়েও। তবে আজ সকাল থেকে আবহাওয়া ভাল হওয়ায় চারদিন পর পূর্ণাঙ্গ অনুশীলন করেছে বাংলাদেশ দল।

অনুশীলন শেষে সেই স্বস্তির কথাই জানিয়েছেন ইয়াসির আলী রাব্বি।

কোরোগি স্পোর্টস পার্কে অনুশীলন শেষে রাব্বি বলেন, ‘দেখেন, এখানে আসার পর বৃষ্টির কারণে আমরা ঠিকঠাক অনুশীলন করতে পারিনি। ম্যাচটাও খেলতে পারিনি। তবে আজকের আবহাওয়া দেখে ভালো লাগছে। এখানে আজই প্রথম রোদ দেখলাম। আশা করি কালকেও ভালো একটা আবহাওয়া পাব। ভালো একটা ম্যাচ হবে আশা করছি।’

এর মধ্যে অসুস্থতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের সিনিয়র ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতি নিয়ে রাব্বি বলেন, ‘এটা আনফরচুনেট, ওকে চলে যেতে হয়েছে। আমাদের সামনে এগোতে হবে। ব্যাটিং অর্ডার যা আছে, আমাদের এগিয়ে যেতে হবে।’

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এখনো জাপানে কোনো ম্যাচ খেলতে পারেনি। ক্রিকেটে উইকেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। আজ অনুশীলনের আগে উইকেট দেখে রাব্বির মনে হয়েছে, সেটি ভালোই আছে। ‘উইকেট দেখেছি, ভালোই। আশা করি ভালো উইকেটেই আমরা খেলব।’

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬ টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।  সকাল ১০.৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলংকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগে সজীব হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিপন গ্রেফতার, বিরুদ্ধে রয়েছে ৮ মামলা

১

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ

২

কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

৪

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

৫

৩ এপিবিএন খুলনার সাফল্য: উদ্ধারকৃত ৮৯টি মোবাইল, ১ ভিকটিম ও প্রতারণার টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর

৬

নাগোয়ার আকাশে স্বস্তি, কাল সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

৭

কিয়েভে রুশ হা/মলায় নি/হত ২, আ/হত ৪

৮

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ

৯

সাগর-রুনি হ/ত্যা মা/ম/লার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

১০

রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই

১১

মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের

১২

এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা

১৩

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৪

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ জন গ্রে/প্তার

১৫

ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ১০৫ জন গ্রে/ফতার

১৬

নতুন ব্রিটেন গড়ার অঙ্গীকার বার্নহামের

১৭

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিদায়

১৮

বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

১৯

যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১

২০