নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর আইনানুগ ব্যবস্থা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপথে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।

আজ বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা, লঞ্চের চলাচল, ভাড়া আদায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। নৌযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও নির্দেশ দেন, সদরঘাটসহ সকল যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে, যাতে যাত্রীরা সহজেই প্রকৃত ভাড়া সম্পর্কে জানতে পারেন এবং কোনো ধরনের বিভ্রান্তি বা হয়রানির শিকার না হন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, যাত্রীসেবার মান আরও উন্নত করতে হবে। কোনো যাত্রী যেন হয়রানি, ভোগান্তি বা অপ্রয়োজনীয় বিড়ম্বনার শিকার না হন-এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে। যাত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিকদের দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণ করারও নির্দেশ দেন তিনি।

সদরঘাট টার্মিনালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, যাত্রীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং টার্মিনালের পরিবেশ আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি সদরঘাটের বিদ্যমান অবকাঠামো পর্যালোচনা করে কীভাবে যাত্রীসেবার মান আরও উন্নত করা যায় এবং আধুনিক ও যাত্রীবান্ধব অবকাঠামো গড়ে তোলা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী এ সময় লঞ্চের যাত্রীদের সঙ্গেও কথা বলেন।

এ ছাড়া প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিতভাবে টার্মিনাল ও নৌযানসমূহ পরিদর্শনের নির্দেশ দেন।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর আইনানুগ ব্যবস্থা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

১

নতুন হামলার হুমকি ইরানের, হরমুজ নিয়ে মার্কিন জবাবের অপেক্ষা

২

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্য ভারতের

৪

কারিগরি সহায়তা, সাইবার অপরাধ ও দক্ষতা বিনিময়ে ইইউ ও বাংলাদেশ পুলিশের গুরুত্বারোপ

৫

অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের মিশন দক্ষিণ আফ্রিকার

৬

ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান শিক্ষামন্ত্রীর

৭

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

৮

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৯

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১০

শাহরুখ-সালমানদের চেয়েও বেশি, ভুষণ কুমারের সম্পদ কত?

১১

নবীনগর প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

১২

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময়

১৩

ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, ভোলার কৃতি সন্তান মোঃ আবু সাঈদ

১৪

সাবেক রেলমন্ত্রীর ভাই পরিচয় দাপিয়ে বেড়ানো কবির গ্রেফতার

১৫

অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা

১৬

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন

১৭

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

ষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৯

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

২০