নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্য ভারতের

অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে টিম ইন্ডিয়া।

সিরিজে টিকে থাকতে জয় ছাড়া অন্য বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। গুহাটিতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে।

থিরুভানান্থাপুরামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ১৩৫ রানের সূচনা এনে দেন দুই ওপেনার জন ক্যাম্পবেল ও জাস্টিন গ্রেভস। ক্যাম্পবেল ৬২ রানে ফিরলেও, ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন গ্রেভস। ১২টি চারে ১০৮ বলে ১০১ রান করেন তিনি।

গ্রেভস ফেরার পর মিডল অর্ডারে আমির জাঙ্গুর ৪৩ বলে অপরাজিত ৫৮ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ৪০ রানে ৪ উইকেট নেন ভারত স্পিনার কুলদীপ যাদব।

জবাবে ব্যক্তিগত ৩২ রানে ওপেনার রোহিত শর্মা আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ১৩২ বলে ১৫১ রানের জুটিতে ভারতের জয়ের পথ সহজ করেন গিল ও কোহলি। দশম সেঞ্চুরি পূর্ণ করে ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ বলে ১১০ রানে থামেন গিল।

তবে ওয়ানডেতে ৫৫তম সেঞ্চুরি তুলে ভারতের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। শেষ পর্যন্ত ১০ চার ও ৯ ছক্কায় ৮৮ বলে ১৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এই ইনিংস খেলার পথে স্বদেশি শচীন টেন্ডুলকারের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৫ হাজার রান পূর্ণ করেন কোহলি।

প্রথম ম্যাচের পারফরম্যান্স ধরে রেখে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চান ভারত অধিনায়ক গিল। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি। দ্বিতীয় ম্যাচেও ভালো খেলে সিরিজ জয় নিশ্চিত করতে চাই। বোলারদের আরও উন্নতির প্রয়োজন আছে। আশা করি, দ্বিতীয় ম্যাচে বোলাররা দলের জয়ে অবদান রাখবে।’

সিরিজে সমতা ফেরাতে জয় ছাড়া অন্য কোনো পথ নেই ওয়েস্ট ইন্ডিজের। দলের অধিনায়ক শাই হোপ বলেন, ‘আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচ জিততে হবে। আশা করি ব্যাটার ও বোলাররা নিজেদের দায়িত্ব পুরোপুরি পালন করবে।’

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৪৩ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ভারত ৭৩ ম্যাচে ও ক্যারিবীয়রা ৬৪টিতে জিতেছে। ২টি টাই ও ৪টি পরিত্যক্ত হয়।

ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋুতুরাজ গায়কোয়াড়, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, মোহাম্মদ সিরাজ, আকিব নবী, যশস্বী জয়সওয়াল ও নামান ধীর।

ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জ্যাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ভিটেল লস, গুদাকেশ মোতি, কেমো পল, শেরফানে রাদারফোর্ড ও জেইডেন সিলেস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর আইনানুগ ব্যবস্থা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

১

নতুন হামলার হুমকি ইরানের, হরমুজ নিয়ে মার্কিন জবাবের অপেক্ষা

২

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্য ভারতের

৪

কারিগরি সহায়তা, সাইবার অপরাধ ও দক্ষতা বিনিময়ে ইইউ ও বাংলাদেশ পুলিশের গুরুত্বারোপ

৫

অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের মিশন দক্ষিণ আফ্রিকার

৬

ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান শিক্ষামন্ত্রীর

৭

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

৮

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৯

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১০

শাহরুখ-সালমানদের চেয়েও বেশি, ভুষণ কুমারের সম্পদ কত?

১১

নবীনগর প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

১২

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময়

১৩

ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, ভোলার কৃতি সন্তান মোঃ আবু সাঈদ

১৪

সাবেক রেলমন্ত্রীর ভাই পরিচয় দাপিয়ে বেড়ানো কবির গ্রেফতার

১৫

অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা

১৬

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন

১৭

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

ষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৯

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

২০