নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

কোটচাঁদপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ: ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য বরদাস্ত করা হবে না’

কোটচাঁদপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ: ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য বরদাস্ত করা হবে না’
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না।

​উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের কয়েকশো নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ যদি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।”

​বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল বলেন, “আমরা অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দিইনি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি এলাকায় আবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।”

​প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজুল হক মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ

১

উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের সভাপতি ও নারীসহ ১৫ জন আটক

২

জ্বরের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত, ফিরছেন দেশে

৩

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৪

তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ

৫

চাঁদপুরে লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের দায়ে জরিমানা

৬

ক্যারিবীয়দের বিপক্ষে কোহলির তাণ্ডব: এক সেঞ্চুরিতে ভাঙল সাত রেকর্ড

৭

মনোহরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৯

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক পরিবর্তন জরুরি : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

১০

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

কোটচাঁদপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ: ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য বরদাস্ত করা হবে না’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

সিদ্দিকুর রহমান খান স্মরণে জামতলা জামে মসজিদে দোয়ার আয়োজন

১৪

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৫

গিল-কোহলির সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু ভারতের

১৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৭

সেনাবাহিনীর ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী

১৮

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০