মোঃ জাকির খান ধনবাড়ী (টাঙ্গাইল):
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল,মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় ঘটনা-১ এস আই (নিরস্ত্র)/মোঃ আরিফুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি
করাকালে ২৫/০৯/২৬ ইং তারিখ বিকাল ১৬:০৫ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন পৌরসভাস্থ কালিপুর সাকিনে জনৈক জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত ১। মোঃ আলিফ সরকার (২৭), পিতা-মোঃ খোরশেদ আলম সরকার, সাং-সমতকুড় (সরকারবাড়ী),
২। মোঃ সুজন মিয়া (৪২), পিতা-মোঃ আঃ সামাদ, সাং-হাজরাবাড়ী, উভয় থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইলদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ০৩ (তিন) গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-১৪, তারিখ-২৫ সেপ্টেম্বর ২০২৬, ধারা-৩৬ (১) সারণির ০৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ঘটনা-২ এস আই (নিরস্ত্র)/মোঃ আরিফুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালে ২৫/০৯/২৬ ইং তারিখ রাত ২১:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন ধনবাড়ী পৌরসভাস্থ কিসামত ধনবাড়ী (ধোপাবাড়ী) সাকিনস্থ জনৈকা মোছাঃ নাসিমা বেগম ওরফে নাসু এর বসতঘরের সামনে উঠানের উপর হতে ধৃত
১। তানজিল আহম্মেদ (২৫), পিতা-মৃত মামুনুর রশিদ, মাতা- নাসিমা বেগম, ২। মোছাঃ সামিয়া আক্তার ওরফে শর্মি (২৫), স্বামী-তানজিল আহম্মেদ, উভয় সাং-কিসামত ধনবাড়ী, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইলদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৭২ (বাহাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ২১,৬০০/-(একুশ হাজার ছয়শত) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-১৬, তারিখ-২৬ সেপ্টেম্বর ২০২৬, ধারা-৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে “ধনবাড়ী থানার ওসি মোঃ নুরুস সালাম সিদ্দিক বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।
মন্তব্য করুন