নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম

(নীলফামারী) প্রতিনিধি:

বাবা সাধারণ কৃষক, মা গৃহিণী। সীমিত সামর্থ্যের সংসারে সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখেছিলেন বাবা-মা। সেই স্বপ্ন পূরণে মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের নূরপাড়া গ্রামের আবুসালে মোহাম্মদ নাসিম। অষ্টাদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে মেধাক্রমে ৪৬তম হয়ে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।

আবুসালে মোহাম্মদ নাসিমের বাবা আব্দুস সামাদ দুলু পেশায় একজন কৃষক এবং মা গৃহিণী। চার ভাই-বোনের মধ্যে নাসিম সবার বড়। কলেজের টেস্ট পরীক্ষায় প্রথম হওয়ার খবর দাদা মজিবর রহমানকে জানালে তিনি অত্যন্ত খুশি হন। একই সঙ্গে নাসিমকে ভবিষ্যতে জজ হওয়ার জন্য উৎসাহিত করেন। দাদা মজিবর রহমানের সেই উৎসাহ থেকেই বিচারক হওয়ার স্বপ্ন আরও দৃঢ় হয় নাসিমের।

পরবর্তী সময়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হলেও সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে বাবা-মায়ের আগ্রহ ও উৎসাহের কমতি ছিল না। তাঁদের ত্যাগ ও সহযোগিতার পাশাপাশি নাসিমের নিজের অধ্যবসায় তাঁকে সাফল্যের পথে এগিয়ে নেয়।

নাসিম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ছাতনাই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫৬ অর্জন করেন। এরপর খগাখড়িবাড়ী ইউনিয়নের জনতা ডিগ্রি মহাবিদ্যালয় থেকে ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ পড়াশোনা ও প্রস্তুতির পর নাসিম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের অষ্টাদশ পরীক্ষায় অংশ নেন। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের প্রকাশিত চূড়ান্ত ফলাফলে মেধাক্রমে ৪৬তম হয়ে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হন তিনি।

নাসিমের সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর নূরপাড়া গ্রামসহ পশ্চিম ছাতনাই ইউনিয়নের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। কৃষক পরিবারের সন্তান হয়ে বিচার বিভাগে প্রবেশের সুযোগ পাওয়ায় স্বজন, প্রতিবেশী, শিক্ষক ও এলাকাবাসীর অনেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, নাসিমের এই সাফল্য তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর এক স্বজন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, আব্দুস সামাদ দুলুর ছেলে নাসিমের এই অর্জন তাঁদের পরিবার এবং নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের নূরপাড়া গ্রামের জন্যও গর্বের। নাসিম যেন ভবিষ্যৎ কর্মজীবনে সততা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

কৃষক পরিবারের সন্তান আবুসালে মোহাম্মদ নাসিমের এই সাফল্যে বাবা-মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। একই সঙ্গে তাঁর এই অর্জন ডিমলার তরুণদের জন্য উচ্চশিক্ষা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত

১

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

২

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

৩

আতাহার কেন্দ্রীয় জামে মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরণ

৪

ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম

৫

ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত,হাসপাতালে ভর্তি ৮০

৬

সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৭

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২

৮

জেলা কল্যাণের আড়ালে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ, ভোট কারচুপিতে রাশেদকে সহযোগিতা করলেন রাফিদ

৯

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।

১০

গভীর সমুদ্রে ৬ দিন ভেসে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

১১

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট

১২

​ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

১৩

যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

১৪

দিনাজপুর বীরগঞ্জে বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, সরকারি-বেসরকারি নির্মাণ কাজে স্থবিরতা।

১৫

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

১৬

জবি ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আরাফাত-আকাশ

১৭

মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা ২৭৫ টি দূর্গামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি ।

১৮

নওগাঁ শহর কে ট্রাফিক জ্যাম কমাতে সদর-৫ আসনের সাংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্দোগে ফোর লেন হতে যাচ্ছে

১৯

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান!!

২০