নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : সি চিনপিং

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র প্রকাশিত এক লিখিত বক্তব্যে সি চিনপিং বলেন, ‘আমাদের দুটি দেশ প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সি চিনপিং বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমাদের পারস্পরিক স্বার্থ গভীরভাবে জড়িত।’

যুক্তরাষ্ট্রের রাজধানীতে পৌঁছানোর পর দুই নেতা লাল গালিচায় করমর্দন করেন। এরপর ট্রাম্প ও সি’র মধ্যকার বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠকের আগেই এই মন্তব্যগুলো সামনে এলো।

বৈঠকে বাণিজ্য, প্রযুক্তিগত প্রতিযোগিতা— বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তেহরানের প্রতি বেইজিংয়ের কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থনের মতো জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, সি জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বৈশ্বিক পরিস্থিতির বিভিন্ন  বিষয় নিয়ে গভীর আলোচনার প্রত্যাশা করছেন।

সি চিনপিং আরও বলেন, দু’দেশের উচিত ‘সহযোগিতাকে প্রধান ভিত্তি, সীমার মধ্যে প্রতিযোগিতা, নিয়ন্ত্রণযোগ্য মতপার্থক্য এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করে একটি স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করা।’

ট্রাম্পের রাজনৈতিক স্লোগানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘চীনা জাতির গৌরবময় পুনরুত্থান এবং আমেরিকাকে আবারও মহান করার (মেক আমেরিকা গ্রেট এগেইন) লক্ষ্য পুরোপুরি একসাথে চলতে পারে।’

সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, দুটি পরাশক্তি কীভাবে একসাথে চলতে পারে তার জন্য উভয় পক্ষের একটি ‘সঠিক পন্থা তৈরি’ করা উচিত বলে তিনি উল্লেখ করেন।

সি চিনপিং দৃঢ়তার সাথে বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমরা এটি অর্জন করতে পারব। আমি বিশ্বাস করি উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় এই সফর ফলপ্রসূ হবে, আমাদের দুই দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে এবং বিশ্ব শান্তির জন্য নতুন আশা জাগিয়ে তুলবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

ডিসেম্বরের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‌্যাম্প চালুর নির্দেশ

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা

মুন্সীগঞ্জে কৃষকরা বীজতলায় ব্যস্ত সময় পার করছেন

বোয়িং-এর কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কিনবে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা

১০

চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : সি চিনপিং

১১

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

১২

উদ্বোধনের পর থেকে বিল বকেয়া, বিদ্যুৎহীন ডিমলার মিনি স্টেডিয়াম

১৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িংয়ের মধ্যে আরও ১১টি উড়োজাহাজ সংগ্রহে সম্পূরক চুক্তি স্বাক্ষর

১৪

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল করতে ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা

১৫

মার্চেই ফ্লোরে যাচ্ছে আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিজন ২

১৬

ক্যারিবীয় সিরিজের আগে আজই ভারতীয় ক্যাম্পে যোগ দিচ্ছেন রোহিত-কোহলি

১৭

বাংলাদেশে মেটার কার্যালয় খোলার প্রস্তাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

১৮

নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়ে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ

১৯

সাভারে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুইজনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান

২০