নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

এক সিরিজের ১৪ পুরস্কার এবং আরো যেসব রেকর্ড হলো

 

এর আগে সর্বোচ্চ ১৩টি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছিল ২০২৫ সালের কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’। সেটাকে এবার টপকে গেল ‘উইডোস বে’। সেরা কমেডি সিরিজ ছাড়াও অভিনয়, পরিচালনা, চিত্রনাট্যসহ প্রধান পুরস্কারগুলো জিতে নিয়েছে এটি।

অভিনয়েও এবার ঘটেছে বিরল ঘটনা। কমেডি এবং লিমিটেড সিরিজে সেরা অভিনেতা হয়েছেন ম্যাথিউ রাইস। এক আসরে একইসঙ্গে দুটি বিভাগে সেরা অভিনেতা হওয়ার নজির আর কারোর নেই। ‘উইডোস বে’ এবং ‘দ্য বিস্ট ইন মি’র জন্য পুরস্কার দুটি পেয়েছেন তিনি।

মজার ব্যাপার হলো, ২০১৮ সালে ‘দ্য আমেরিকানস’ সিরিজের জন্য ড্রামা বিভাগেও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ম্যাথিউ। ফলে এমির ইতিহাসে তিনিই একমাত্র অভিনেতা, যিনি ড্রামা, কমেডি এবং লিমিটেড সিরিজ তিন বিভাগেই সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।

টানা পাঁচবার এমি জেতার রেকর্ড গড়লেন অভিনেত্রী জিন স্মার্ট। লিমিটেড সিরিজ ‘হ্যাকস’-এর জন্য তিনি এবারও সেরা হয়েছেন। এই সিরিজের জন্য গত চার আসরেও তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। টানা পাঁচবার এমিতে সেরা অভিনেত্রী হওয়ার রেকর্ড হওয়ার আর কারোর নেই। শুধু তাই নয়, এ নিয়ে জিন স্মার্ট মোট আটটি এমি জিতেছেন। ফলে জুলিয়া লুইস-ড্রেফাস ও ক্লোরিস লিচম্যানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮টি এমি জেতার নজির গড়েছেন।

এছাড়া এবার ‘দ্য ডিপ্লোম্যাট’-এর জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী (ড্রামা সিরিজ) হয়েছেন অ্যালিসন জেনি। এ নিয়ে তারও আটবার এমি জয়ের রেকর্ড হলো।

এবারের এমিতে নিঃসন্দেহে চমকে দিয়েছে ‘উইডোস বে’। ভৌতিক-কমেডি ঘরানার এই সিরিজ ১৯টি মনোনয়ন পেয়েই আভাস দিয়েছিল, আসরটি এবার তার দখলে থাকবে। হলোও তাই। আর সাতটি করে পুরস্কার জিতেছে এইচবিওর মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’ ও লিমিটেড সিরিজ ‘ডিটিএফ সেন্ট লুইস’।

এক নজরে এমির প্রধান কয়েকটি বিভাগের বিজয়ীর তালিকা :

সেরা লিমিটেড সিরিজ : ডিটিএফ সেন্ট লুইস

সেরা অভিনেতা (ড্রামা) : নোয়া ওয়াইল (দ্য পিট)

সেরা অভিনেত্রী (ড্রামা) : রিয়া সিহর্ন (প্লারিবাস)

সেরা অভিনেতা (কমেডি) : ম্যাথিউ রাইজ (উইডোস বে)

সেরা অভিনেত্রী (কমেডি) : জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ) : ম্যাথিউ রাইজ (দ্য বিস্ট ইন মি)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ) : স্যালি ফিল্ড (রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচারস)

ভ্যারাইটি সিরিজ : দ্য লেট শো উইথ স্টিফেন কোবার্ট

সেরা চিত্রনাট্য (ড্রামা) : ভিনস গিলিগান (প্লারিবাস)

টেলিভিশন জগতের সর্বোচ্চ স্বীকৃতি ‘এমি পুরস্কার’ দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে (আমেরিকান সময় সোমবার রাতে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ৭৮তম এমির আসর। এতে সর্বোচ্চ ১৪টি পুরস্কার জিতে রেকর্ড গড়েছে অ্যাপল টিভির ‘উইডোস বে’।

সেরা চিত্রনাট্য (কমেডি) : কেটি ডিপোল্ড (উইডোস বে)

সেরা পরিচালনা (ড্রামা) : সল মেতস্টেইন (স্লো হর্সেস)

সেরা পরিচালনা (কমেডি) : হিরো মুরাই (উইডোস বে)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১০

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১১

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১২

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৪

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৫

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৬

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৭

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৮

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৯

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

২০