নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

জ্যাকেটের ভেতরে ফেন্সিডিল: মহাখালীতে ডিএনসির অভিযানে ৪ পাচারকারী গ্রেফতার, উদ্ধার ৩০৯ বোতল

নিজস্ব প্রতিবেদক:

বিশেষভাবে প্রস্তুতকৃত জ্যাকেটের গোপন চেম্বারে করে ফেন্সিডিল পাচারের সময় রাজধানীর মহাখালী থেকে ৪ সদস্যের একটি পাচার চক্রকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি। এ সময় ৩০৯ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় জানায়, গত ৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে দুটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ ফেন্সিডিল ঢাকায় আনা হচ্ছে।

তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ টিম বনানী থানাধীন মহাখালী কাঁচাবাজার এলাকার কস্তুরী রেস্টুরেন্টের সামনে অবস্থান নেয়।

প্রথমে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ন্যাশনাল ট্রাভেলসের বাস থামিয়ে বি-৩, সি-৩ ও সি-৪ নম্বর আসনের ৩ যাত্রীকে আটক করা হয়। তাদের ট্রাভেলস ব্যাগ তল্লাশি করে ১০৯ বোতল ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এরপর দেশ ট্রাভেলসের বাস থামিয়ে জি-১ নম্বর আসনের এক যাত্রীকে আটক করা হয়। তার গায়ে থাকা বিশেষভাবে প্রস্তুতকৃত জ্যাকেটের গোপন চেম্বার থেকে আরও ৫০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে আরও একটি জ্যাকেট থেকে ৫০ বোতল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ নাসিরুল ইসলাম (৪৮), চাঁপাইনবাবগঞ্জ
৩. মোঃ ফাহিম আজাদ (২৭), নাটোরের লালপুর
৩. মোছাঃ জুলেখা খাতুন (৩২), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ
৪. মোছাঃ শারমিন খাতুন (৩২), চাঁপাইনবাবগঞ্জ

মোট ৩০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০ মিলিলিটার করে মোট ৩০.৯ লিটার তরল মাদক। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিএনসি জানায়, গ্রেফতারকৃতরা গত ৩-৪ বছর ধরে এই চক্রের মাধ্যমে ফেন্সিডিল পাচার করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তারা একাধিক রুট ও বাস ব্যবহার করত এবং এনক্রিপ্টেড অ্যাপে যোগাযোগ করত।

তদন্তে বেরিয়ে এসেছে, তারা বিশেষভাবে তৈরি জ্যাকেট ব্যবহার করত। জ্যাকেটগুলো সাধারণ পোশাকের মতো দেখতে হলেও ভেতরে একাধিক গোপন চেম্বার ছিল। প্রতিটি জ্যাকেটে ৫০ থেকে ৬০ বোতল পর্যন্ত ফেন্সিডিল বহন করা যেত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ESKUF Syrup ও FAIRDYL Syrup নামে পরিচিত ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকায় এনে স্থানীয় কারবারিদের কাছে বিক্রি করত। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্য ও অর্থদাতাদের শনাক্তে ডিএনসির গোয়েন্দা তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএনসি ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো: মেহেদী হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

নবীনগরে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত!

৬ জুলাইয়ের ঐতিহাসিক মহাবিপ্লব: ফ্যাসিবাদের পতন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের অঙ্গীকার

ফ্লাইওভারে প্রাইভেট কার, বাইক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, চালক পলাতক ও আহত ৩

প্রযুক্তি খাতের উত্থানে এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

কিশোরগঞ্জ জুলাই বিপ্লবের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বীর জুলাই যোদ্ধাদের সশ্রদ্ধ সংবর্ধনা

উত্তরার দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই! নিজে রাস্তা না ছেড়ে পরের রাস্তায় চলবেন কি ভাবে!!

১০

জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

উত্তরায় তুলিতে জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

১২

নওগাঁয় “গ্রিন , ক্লিন নওগাঁ” কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নওগাঁ সদর -৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১৩

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৪

জ্যাকেটের ভেতরে ফেন্সিডিল: মহাখালীতে ডিএনসির অভিযানে ৪ পাচারকারী গ্রেফতার, উদ্ধার ৩০৯ বোতল

১৫

খুলনায় চাকরির প্রলোভনে মানবপাচার, দম্পতি গ্রেফতার

১৬

জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা : রক্ত, প্রতিরোধ ও বিজয়

১৭

বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ : ডিএনসিসি প্রশাসক

১৮

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার : ভূমিমন্ত্রী

১৯

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০