নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১

লক্ষ্মীপুরে মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। লক্ষ্মীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী বাদল হোসেন (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। সদরে অভিযানের নেতৃত্ব দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ।

অভিযান চলাকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়ি এবং মাদক সেবনের বিভিন্ন স্পটে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদকসেবী ও ব্যবসায়ী পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। একইভাবে জেলার অন্য ৫টি থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের শুরু থেকেই প্রতিটি মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওসি ওয়াহিদ পারভেজ।

তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে জনসচেতনতামূলক বক্তব্য দেন এবং মাদক নির্মূলে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ বাসস’কে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। এসব অভিযানে স্থানীয় জনগণও সহযোগিতা করছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোট কাটিয়ে অনুশীলনে লিটন দাস, স্বস্তিতে বাংলাদেশ দল খেলাধুলা ডেস্ক:

কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না,সংসদ সদস্য রুমিন ফারহানা

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

নবীনগরে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত!

৬ জুলাইয়ের ঐতিহাসিক মহাবিপ্লব: ফ্যাসিবাদের পতন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের অঙ্গীকার

ফ্লাইওভারে প্রাইভেট কার, বাইক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, চালক পলাতক ও আহত ৩

প্রযুক্তি খাতের উত্থানে এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

১০

কিশোরগঞ্জ জুলাই বিপ্লবের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বীর জুলাই যোদ্ধাদের সশ্রদ্ধ সংবর্ধনা

১১

উত্তরার দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই! নিজে রাস্তা না ছেড়ে পরের রাস্তায় চলবেন কি ভাবে!!

১২

জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৩

উত্তরায় তুলিতে জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

১৪

নওগাঁয় “গ্রিন , ক্লিন নওগাঁ” কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নওগাঁ সদর -৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১৫

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৬

জ্যাকেটের ভেতরে ফেন্সিডিল: মহাখালীতে ডিএনসির অভিযানে ৪ পাচারকারী গ্রেফতার, উদ্ধার ৩০৯ বোতল

১৭

খুলনায় চাকরির প্রলোভনে মানবপাচার, দম্পতি গ্রেফতার

১৮

জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা : রক্ত, প্রতিরোধ ও বিজয়

১৯

বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ : ডিএনসিসি প্রশাসক

২০