সাধন সাহা জয় :ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫৬ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আবু সারোয়ার (পিতা: আবুল কাশেম), মোহাম্মদ হৃদয় (২৮) (পিতা: মোহাম্মদ কাশেম) এবং জুয়েল প্রকাশ আলম (২৭) (পিতা: নুরুল ইসলাম)। তাদের সবাই কৃষ্ণনগর গ্রামের নিজ নিজ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে নবীনগর থানার এসআই রফিকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কৃষ্ণনগর এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোট ১৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মাদক ব্যবসা ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন