স্টাফ রিপোর্টার: শান্ত পাল
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কর্মরত সকল গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক হাজিরা গ্রহণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকার।
শনিবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত নিয়মিত এ হাজিরা কার্যক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় ইউএনও মনিষা রানী কর্মকার গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের সেবায় গ্রাম পুলিশদের সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং যেকোনো অপরাধ বা অস্বাভাবিক পরিস্থিতির তথ্য দ্রুত প্রশাসনকে জানাতে হবে।
মন্তব্য করুন