সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয় প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে নিখোঁজ হওয়া মুক্তা রানী দেবনাথ (২২) ও তার চার বছরের ছেলে উৎসব দেবনাথকে নরসিংদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত ২৮ জুলাই রাত আনুমানিক ১টার দিকে নরসিংদী জেলার ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। ভুক্তভোগীর পরিবার এই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
নিখোঁজ ও জিডি,
গত ২২ জুলাই সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জল্লী গ্রাম থেকে মা-ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হন এবং আর বাড়ি ফেরেননি। এই ঘটনায় নিখোঁজ মুক্তা রানী দেবনাথের স্বামী বিজয় দেবনাথ নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে।
পরিবার ও পুলিশের যৌথ তৎপরতায় তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদীর ভেলানগর এলাকা থেকে তাদের সন্ধান পাওয়া যায়।
পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করে। বর্তমানে মা ও ছেলে উভয়ই নিরাপদ রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন